Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 30 June 2026, 04:18: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » হিমালয়ে বরফ কমে ২৩ বছরের মধ্যে সর্বনিম্ন, ঝুঁকিতে ২০০ কোটি মানুষ
    আন্তর্জাতিক

    হিমালয়ে বরফ কমে ২৩ বছরের মধ্যে সর্বনিম্ন, ঝুঁকিতে ২০০ কোটি মানুষ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 27, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হিমালয়ে বরফ কমে ২৩ বছরের মধ্যে সর্বনিম্ন, ঝুঁকিতে ২০০ কোটি মানুষ

    হিমালয়ের বরফের স্তর দ্রুত কমে যাওয়ায় এশিয়ার বৃহৎ অংশে পানিসংকটের আশঙ্কা বাড়ছে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এই অঞ্চলের বরফের স্তর। আর এর প্রভাব প্রায় ২০০ কোটি মানুষের জীবনে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।

    সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এশিয়ার ‘পানির টাওয়ার’ হিসেবে পরিচিত হিমালয়ের উঁচু অঞ্চলগুলোতে বরফের স্তর দ্রুত কমে যাচ্ছে। কাঠমান্ডুভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (আইসিমড) প্রকাশিত ‘এইচকেএইচ স্নো আপডেট ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান থেকে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত হিন্দুকুশ-হিমালয় অঞ্চলে বরফের স্থায়িত্ব দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ে বরফের স্থায়িত্ব দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় ২৭ দশমিক ৮ শতাংশ কম ছিল। বরফের স্থায়িত্ব বলতে বোঝায়— তুষারপাতের পর কতদিন তা মাটিতে থাকে। এটি মূলত পর্বতের শীতকালীন অবস্থা কেমন থাকে তার একটি গুরুত্বপূর্ণ সূচক।

    হিমালয়ের এই বরফ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং এটি এক ধরনের প্রাকৃতিক পানিভাণ্ডার। প্রতিবেদন অনুযায়ী, হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের বরফ গলে যাওয়ার মাধ্যমে যে পানি সৃষ্টি হয় তা ১২টি বড় নদী অববাহিকায় বছরে মোট পানিপ্রবাহের প্রায় এক-চতুর্থাংশ জোগান দেয়। এই নদীগুলো কাবুল থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে কৃষি সেচ, পানিবিদ্যুৎ উৎপাদন এবং নগরীর পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    সব অঞ্চলে সমানভাবে বরফের স্তরের এই পতন হয়নি। মেকং অববাহিকায় বরফ স্তর স্বাভাবিকের তুলনায় ৫৯ দশমিক ৫ শতাংশ কমেছে, যা সবচেয়ে বেশি। তিব্বতি মালভূমিতে বরফের এই ঘাটতি ৪৭ দশমিক ৪ শতাংশ।

    ইয়েলো রিভার ও আমু দরিয়া অববাহিকাতেও উল্লেখযোগ্য হারে তুষার কমেছে। তবে গঙ্গা অববাহিকায় এই শীতে তুষারের স্থায়িত্ব স্বাভাবিকের তুলনায় ১৬ দশমিক ৩ শতাংশ বেশি ছিল। আর এটি উত্তর ভারতের কিছু অংশের জন্য সাময়িক স্বস্তির বিষয় বলে মনে করা হচ্ছে।

    ইন্ডিয়া টুডে বলছে, এটি টানা চতুর্থ বছরের মতো স্বাভাবিকের চেয়ে হিমালয়ে কম তুষার দেখা গেছে। ২০০৩ সালের পর থেকে ১৪টি শীতকালেই এমন ঘাটতি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া হিমবাহগুলো আগের তুলনায় দ্বিগুণ গতিতে গলছে এবং এটি ভবিষ্যতে আরও দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মের আশঙ্কা বাড়াচ্ছে।

    বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলের বিভিন্ন দেশকে এখনই দ্রুত সতর্কবার্তা ব্যবস্থা জোরদার করতে হবে, মৌসুমি পানি সংরক্ষণ বাড়াতে হবে এবং কৃষি ও বিদ্যুৎ খাতের মধ্যে সমন্বয় আরও উন্নত করতে হবে। এ ধরনের পরিকল্পনা না থাকলে গ্রীষ্মকালে নদীর পানিপ্রবাহ কমে যেতে পারে, পানীয় জলের ওপর চাপ বাড়বে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার আরও বেড়ে যেতে পারে।

    ঝুঁকিতে ২০০ কোটি মানুষ হিমালয়ে বরফ কমে ২৩ বছরের মধ্যে সর্বনিম্ন
    পূর্ববর্তী খবরদীর্ঘ জীবনের রহস্য কী? গোপন যে তিনটি অভ্যাসের কথা জানালেন ১১১ বছর বয়সী এই প্রবীণ
    পরবর্তী খবর ৭ বিভাগে কালবৈশাখি ঝড়ের আভাস

    আরো সংবাদ পড়ুন

    অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

    যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে: ইরানের রাষ্ট্রপতি  

    ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি: ইরান

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জুলাই মাসের জন্য অপরিবর্তিত রইলো জ্বালানি তেলের দাম

    June 30, 2026

    আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ

    June 30, 2026

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

    June 30, 2026

    ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ

    June 30, 2026

    অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

    June 30, 2026

    রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: মির্জা ফখরুল

    June 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.