Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 9 October 2026, 04:45: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প
    আন্তর্জাতিক

    ৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 9, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয় ট্রাম্প

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে মার্কিন বাহিনীর ফের হামলা শুরুর কোনো সম্ভানা নেই। বর্তমানে ইরানের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের ফলপ্রসূ আলোচনা চলছে বলেও দাবি করেছেন তিনি।

    গত কাল ৮ অক্টোবর বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি সবার কাছে স্পষ্টভাবে বলতে চাই, যদিও ইরান অর্থনৈতিক ও সামরিক—উভয় দিক থেকেই অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের ওপর আরোপিত অবরোধ পূর্ণমাত্রায় বলবৎ থাকবে—এমনকি যেখানে হরমুজ প্রণালী দিয়ে রেকর্ড পরিমাণ তেল (গত রাতেই ২২ মিলিয়ন ব্যারেল) প্রবাহিত হচ্ছে অথচ তার মধ্যে এক ব্যারেল তেলও ইরান থেকে আসছে না বা সেখানে যাচ্ছে না—তা সত্ত্বেও, আগামী ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা কোনোভাবেই ইরানকে লক্ষ্য করে কোনো হামলা পরিচালনা করব না।”

    “তাছাড়া বর্তমানে আমাদের প্রতিনিধিরা ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে এবং আমরা আশা করছি, সে আলোচনা ফলপ্রসূ হবে।”উল্লেখ্য, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি একাধিক জরিপের ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে দিয়ে শুরু হওয়া এই যুদ্ধের ফলে ট্রাম্পের অভ্যন্তরীণ জনপ্রিয়তা বা জনসমর্থনের হার কমে গেছে। পাশাপাশি এ যুদ্ধ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখঅর ক্ষেত্রে দলের প্রার্থীদের ওপর বড় ধরনের চাপও সৃষ্টি করেছে।

    রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক এক জরিপ বলছে, প্রায় ৬০ শতাংশ মার্কিনি—যাদের প্রতি চারজনে একজন রিপাবলিকান দলের সদস্য বা সমর্থক রয়েছেন, তারা ইরান পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে ট্রাম্পের পদক্ষেপের সঙ্গে একমত নন। এই সংঘাতের জেরে বিশ্বের অন্যান্য দেশে তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্রেও জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে; অথচ ভোটাররা বলছেন যে জীবনযাত্রার ব্যয় বা খরচই তাঁদের কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।

    ট্রাম্প বারবার বলে আসছেন যে নির্বাচনের পর তেলের দাম কমে আসবে বলে তিনি আশা করছেন, তবে যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো সুনির্দিষ্ট বা বিস্তারিত পরিকল্পনা তিনি এখনো তুলে ধরেননি। যুদ্ধ বন্ধ এবং বিশ্বের জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ ‘হরমুজ প্রণালী’ পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের কাছে বিভিন্ন প্রস্তাব পেশ করেছে। তবে ট্রাম্প তেহরানের সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে যে, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না কিংবা তাদের ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে না। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধানের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

    এদিকে কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়টার্সকে বলেছিলেন যে, ইরানকে অবশ্যই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা “অর্থবহ” মাত্রায় কমিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে; তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

    ৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প
    পূর্ববর্তী খবরবাড়ল সোনার দাম, ভরি কত?
    পরবর্তী খবর ইরানে যুদ্ধ বন্ধে ‘সব কিছু’ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

    আরো সংবাদ পড়ুন

    শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

    ইরানে যুদ্ধ বন্ধে ‘সব কিছু’ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

    সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

    নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত: ট্রাম্প

    পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

    সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

    October 9, 2026

    ডিজিটাল সুরক্ষা আইন ও আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ করছে সরকার: ফকির মাহবুব আনাম

    October 9, 2026

    শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ

    October 9, 2026

    ইরানে যুদ্ধ বন্ধে ‘সব কিছু’ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

    October 9, 2026

    ৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

    October 9, 2026

    বাড়ল সোনার দাম, ভরি কত?

    October 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.