Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 14 August 2026, 06:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ৬টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি ভারতের, ‘হাস্যকর’ বললেন খাজা আসিফ
    আন্তর্জাতিক

    ৬টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি ভারতের, ‘হাস্যকর’ বললেন খাজা আসিফ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ভারতীয় বিমানবাহিনী প্রধানের ৬টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবিকে ‘অবিশ্বাস্য’ এবং ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

    ভারতের বেঙ্গালুরু শহরে এক অনুষ্ঠানে ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং দাবি করেন, ‘আমরা নিশ্চিতভাবে অন্তত পাঁচটি ফাইটার এবং একটি বড় বিমান ধ্বংস করেছি। এই বড় বিমানটি সম্ভবত একটি নজরদারি বিমান ছিল, যেটি ৩শ’ কিলোমিটার দূরে ধ্বংস হয়।’

    তিনি দাবি করেন, পাকিস্তানের বেশিরভাগ বিমান ভারতীয় রাশিয়ান-নির্মিত এস-৪০০ ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হয়েছে এবং তিনি ইলেকট্রনিক ট্র্যাকিং ডেটার কথা উল্লেখ করেন এই হামলার প্রমাণ হিসেবে।

    সিং আরও দাবি করেন, পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাবের দুটি বিমান ঘাঁটিতে থাকা ‘কয়েকটি এফ-১৬’ এবং একটি অতিরিক্ত নজরদারি বিমানও ভারতীয় হামলার শিকার হয়েছে।

    গত কয়েক দশকের মধ্যে প্রতিবেশী দেশটির সঙ্গে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষের তিন মাস পর ভারতীয় পক্ষের এটিই প্রথম এমন বক্তব্য। ওই সংঘর্ষের সময় পাকিস্তান দাবি করেছিল যে গত ৭ মে আকাশযুদ্ধে তারা পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে, পরে এই সংখ্যা ছয়টিতে পৌঁছায়। ভারতের সর্বোচ্চ সামরিক কর্মকর্তাও তাদের আকাশযুদ্ধে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন, তবে ছয়টি বিমান হারানোর কথা অস্বীকার করেন।

    এই দাবির জবাবে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট) এক্সে পোস্ট করে বলেন, ‘অপারেশন সিন্ধুর সময় পাকিস্তানি বিমান ধ্বংসের ব্যাপারে ভারতীয় বিমানবাহিনী প্রধানের বিলম্বিত দাবি যেমন অবিশ্বাস্য, তেমনি তা সময়োপযোগী নয়।’

    তিনি আরও বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে ভারতের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এমন ব্যর্থতার মুখপাত্র করা হচ্ছে, যা মূলত ভারতীয় রাজনীতিবিদদের কৌশলগত দৃষ্টিহীনতার ফলাফল। পাকিস্তান শুরুতেই আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে বিস্তারিত কারিগরি তথ্য উপস্থাপন করেছে, যেখানে স্বতন্ত্র পর্যবেক্ষকরা ভারতের বহু বিমান ক্ষতির কথা স্বীকার করেছেন – যার মধ্যে ফ্রান্সের যুদ্ধবিমান রাফালও রয়েছে।’

    খাজা আসিফ জোর দিয়ে বলেন, ‘ভারতের পক্ষ থেকে একটি বিমানও পাকিস্তান ভূপাতিত করেনি’, বরং পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান, এস-৪০০ সিস্টেম এবং ড্রোন ধ্বংস করেছে এবং দ্রুত সময়ের মধ্যে একাধিক ভারতীয় বিমান ঘাঁটি অকার্যকর করে দেয়।

    ‘হাস্যকর’ বললেন খাজা আসিফ ৬টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি ভারতের
    পূর্ববর্তী খবরচানখারপুলে ৬ হত্যা: আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল
    পরবর্তী খবর নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা

    আরো সংবাদ পড়ুন

    ইরানের পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য: যুক্তরাষ্ট্র

    দক্ষিণ সুদান-আবেইয়ে শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনা প্রধান

    হরমুজে আমিরাতের ২ জাহাজে ইরানের হামলা

    বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘দ্বিমুখী নীতি’র তীব্র সমালোচনা করলেন আরাঘচি

    ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরানের পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য: যুক্তরাষ্ট্র

    August 14, 2026

    যশোর শিশু হাসপাতাল বৃহত্তর পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত

    August 14, 2026

    দক্ষিণ সুদান-আবেইয়ে শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনা প্রধান

    August 14, 2026

    ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি

    August 14, 2026

    চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

    August 14, 2026

    চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩

    August 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.