Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 8 September 2026, 03:50: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » অ্যান্ড্রুর রাজকীয় উপাধি প্রত্যাহার করলেন রাজা, প্রাসাদ ছাড়ার নির্দেশ
    আন্তর্জাতিক

    অ্যান্ড্রুর রাজকীয় উপাধি প্রত্যাহার করলেন রাজা, প্রাসাদ ছাড়ার নির্দেশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 31, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অ্যান্ড্রুর রাজকীয় উপাধি প্রত্যাহার করলেন রাজা, প্রাসাদ ছাড়ার নির্দেশ

    যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে চলমান কেলেঙ্কারির জেরে শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তিনি তার ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুর সব রাজকীয় উপাধি ও সম্মান প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে উইন্ডসর এস্টেটে অ্যান্ড্রুর দীর্ঘদিনের বাসস্থান ‘রয়্যাল লজ’ থেকে ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে, প্রিন্স অ্যান্ড্রু এখন থেকে কেবল ‘অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর’ নামে পরিচিত হবেন। যত দ্রুত সম্ভব তাকে উইন্ডসর ক্যাসেলের সুবিশাল প্রাঙ্গণ ছেড়ে অন্যত্র ব্যক্তিগত আবাসনে চলে যেতে বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

    প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ হলো এপস্টিনের প্রধান অভিযোগকারীদের মধ্যে অন্যতম ভার্জিনিয়া জিউফ্রের নতুন করে যৌন নির্যাতনের অভিযোগ। যদিও ৬৫ বছর বয়সি অ্যান্ড্রু সব অভিযোগ অস্বীকার করে আসছেন, তবুও রাজপরিবার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

    প্যালেসের বিবৃতিতে বলা হয়, তিনি (অ্যান্ড্রু) তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও, এই সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজনীয় মনে করা হয়েছে। রাজা ও রানি ভুক্তভোগীদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন।

    এই সিদ্ধান্তের মাত্র কয়েক দিন আগে প্রকাশিত হয় ভার্জিনিয়া জিউফ্রের স্মৃতিকথা, যেখানে তিনি বিশদভাবে অভিযোগ করেন, নাবালিকা থাকা অবস্থায় তাকে তিনবার অ্যান্ড্রুর সঙ্গে যৌন মিলনের জন্য পাচার করা হয়েছিল।

    প্রিন্স অ্যান্ড্রু ২০২২ সালে জিউফ্রের দায়ের করা যৌন নির্যাতনের দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য তাকে মোটা অঙ্কের অর্থ দিতে সম্মত হয়েছিলেন। জিউফ্রের পরিবার অ্যান্ড্রুর উপাধি প্রত্যাহারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

    উপাধি প্রত্যাহারের পাশাপাশি, রয়্যাল লজে অ্যান্ড্রুর বাসস্থান নিয়েও বিতর্ক শুরু হয়েছিল। জানা যায়, গত দুই দশক ধরে তিনি খুব সামান্য ভাড়ায় এই রাজপ্রাসাদে বসবাস করছিলেন। সম্প্রতি রাজা চার্লসের পুত্র প্রিন্স উইলিয়ামের নতুন বাড়িতে স্থানান্তরের সিদ্ধান্তের কারণেও অ্যান্ড্রুকে রয়্যাল লজ থেকে সরানোর প্রক্রিয়া দ্রুত হয়।

    সূত্রের খবর অনুযায়ী, রাজার এই সিদ্ধান্তে অ্যান্ড্রু আপত্তি জানাননি। তাকে এখন থেকে পূর্ব নরফোকের স্যান্ড্রিংহামে রাজার ব্যক্তিগত এস্টেটে থাকতে হবে। সেই বাসস্থানের খরচ রাজা চার্লস ব্যক্তিগতভাবে বহন করবেন। তার প্রাক্তন স্ত্রী সারাহ ফার্গুসনকে অবশ্য থাকার ব্যবস্থা আলাদাভাবে করতে হবে। তবে অ্যান্ড্রুর দুই মেয়ে, বিয়াত্রিস ও ইউজেনিয়া, তাদের রাজকন্যা উপাধি বজায় রাখবেন।

    অ্যান্ড্রুর রাজকীয় উপাধি প্রত্যাহার করলেন রাজা প্রাসাদ ছাড়ার নির্দেশ
    পূর্ববর্তী খবরচীনা অর্থায়ন-প্রযুক্তিতে বদলে গেছে দেশের উন্নয়নের চিত্র
    পরবর্তী খবর ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ

    আরো সংবাদ পড়ুন

    লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, দুই শিশুসহ নিহত ১১

    পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

    কাশ্মীর নিয়ে ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান

    মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন ‘বড় পরিকল্পনা’

    বন্যায় নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করছে নেপাল

    কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    September 7, 2026

    লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, দুই শিশুসহ নিহত ১১

    September 7, 2026

    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

    September 7, 2026

    ৮ সেপ্টেম্বর থেকে প্রাথমিকের শিক্ষকদের বদলি স্থগিত: ববি হাজ্জাজ

    September 7, 2026

    বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড

    September 7, 2026

    ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: ইসি সচিব

    September 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.