Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 02:05: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » ‘আপনার প্রতি কেউ খুশি নয়’, মোদিকে বললেন ফিজির প্রধানমন্ত্রী
    আন্তর্জাতিক

    ‘আপনার প্রতি কেউ খুশি নয়’, মোদিকে বললেন ফিজির প্রধানমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘আপনার প্রতি কেউ খুশি নয়’, মোদিকে বললেন ফিজির প্রধানমন্ত্রী

    ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন— “আপনার প্রতি কেউ খুব খুশি নয়।”

    তবে তিনি আরও বলেন, “আপনি যথেষ্ট শক্তিশালী, এসব অস্বস্তি সামলে নিতে পারবেন”। রবুকা সম্প্রতি মোদির সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন। বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার নয়াদিল্লির সপ্রু হাউসে ভারতীয় পররাষ্ট্রবিষয়ক পরিষদ (আইসিডব্লিউএ) আয়োজিত ‘ওশান অব পিস’ শীর্ষক বক্তৃতা শেষে শ্রোতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা এ কথা জানান।

    দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজির এই প্রধানমন্ত্রী গত রোববার তিন দিনের সফরে দিল্লি পৌঁছান। সফরে সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য, স্বাস্থ্য, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নসহ নানা খাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই ছিল তার লক্ষ্য।

    সোমবার মোদি ও রবুকার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কর্মপরিকল্পনা গৃহীত হয়। একইসঙ্গে উভয় দেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক গড়তে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে।

    বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী রবুকাকে জিজ্ঞেস করা হয়— বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ‘ওশান অব পিস’ ধারণাটি কতটা সাড়া পাচ্ছে। রবুকা বলেন, “আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ হয়নি। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আবেদন জানিয়েছি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে… প্রধানমন্ত্রী মোদি গতকাল আমাদের এই ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন।”

    তিনি আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও গত বছর এবং চলতি বছরে আলোচনায় বিষয়টি গ্রহণ করেছেন। রবুকা বলেন, “অনেক বড় দেশের নেতারা বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। তাই আমি পরিবারের ধারণার কথা বলেছি। পরিবারের সবচেয়ে ছোট বা দুর্বল সদস্য অস্বস্তি প্রকাশ করলে সবাই মনোযোগ দেয়। কারণ বাইরের ঘটনাগুলো আমাদের ওপরও প্রভাব ফেলে।”

    তিনি আরও বলেন, “এখন যা ঘটছে, তা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও প্রভাব ফেলছে। সাম্প্রতিক শুল্ক সংক্রান্ত ঘোষণা ও মোদির দিকে আসা নানা ইঙ্গিতের পর আমি তাকে বলেছি— আপনার প্রতি কেউ খুশি নয়। তবে আপনি যথেষ্ট শক্তিশালী, এসব অস্বস্তি সামলে নিতে পারবেন।”

    সম্প্রতি ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও রয়েছে।

    ২৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এতে চিংড়ি, পোশাক, চামড়া, রত্ন ও গয়নার মতো শ্রমনির্ভর রপ্তানি খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।

    মূলত রবুকার প্রধানমন্ত্রী হিসেবে এটিই প্রথম ভারত সফর। সোমবারের বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়, দুই নেতা দ্বিপাক্ষিক সব খাত ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে “ব্যাপক ও ভবিষ্যতমুখী আলোচনা” করেছেন।

    ‘আপনার প্রতি কেউ খুশি নয়’ মোদিকে বললেন ফিজির প্রধানমন্ত্রী
    পূর্ববর্তী খবরসম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব
    পরবর্তী খবর ভিসা-গ্রিনকার্ড নীতিতে বড় পরিবর্তন আনছেন ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি

    তৃতীয় দফার হামলায় ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে আঘাত: সেন্টকম

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

    ন্যাটো সম্মেলনের নিন্দা উত্তর কোরিয়ার

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৪ হাজার ছাড়াল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    July 12, 2026

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

    July 12, 2026

    একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি

    July 12, 2026

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

    July 12, 2026

    তৃতীয় দফার হামলায় ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে আঘাত: সেন্টকম

    July 12, 2026

    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

    July 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.