Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 05:51: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং-বাণিজ্য স্থগিতই থাকবে: পাকিস্তান
    আন্তর্জাতিক

    আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং-বাণিজ্য স্থগিতই থাকবে: পাকিস্তান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং-বাণিজ্য স্থগিতই থাকবে: পাকিস্তান

    পাকিস্তান-আফগানিস্তানের সবগুলো সীমান্ত ক্রসিং এবং প্রতিবেশী এই দেশটির সঙ্গে যাবতীয় বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। গতকাল এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দারবি।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আফগান সীমান্ত ক্রসিং এবং আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য আপাতত বন্ধ থাকবে। নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন শেষ না হওয়া এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সীমান্ত ক্রসিং এবং বাণিজ্য বন্ধই থাকবে। পাকিস্তানিদের জীবনের দাম বাণিজ্যের থেকে অনেক বেশি।”

    পাকিস্তানের তালেবানপন্থি নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার মদত দিচ্ছে— এমন অভিযোগ দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে ইসলামাবাদ। তবে আফগানিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

    গত ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় আফগানিস্তানের বিমানবাহিনী। এতে নিহত হন টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ, দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ গোষ্ঠীটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

    এই হামলাকে ‘দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত’ উল্লেখ করে ১১ অক্টোবর আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিগুলোকে লক্ষ্য করে হামলা চালায় আফগান সেনাবাহিনী। পাকিস্তানের সেনবাহিনীও অবশ্য প্রস্তুত হয়েছিল। ট্যাংক, গোলাবারুদ, ভারী ও হালকা সমরাস্ত্র, ড্রোন ও হেলিকপ্টার নিয়ে আফগান বাহিনীর সঙ্গে সংঘাতে নামে পাক বাহিনী।

    টানা চার দিন চলা এ সংঘাতে আফগান বাহিনীর ২ শতাধিক এবং পাক বাহিনীর ২৩ জন সেনা নিহত হয়েছেন। পরে ১৫ অক্টোবর প্রথমে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে দুই পক্ষ। তারপর ১৭ তারিখ কাতারের রাজধানী দোহায় সংলাপে বসেন পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি প্রতিনিধিরা। সেই সংলাপে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হয়।

    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের সঙ্গে কয়েকটি সীমন্ত ক্রসিং আছে, তবে বাণিজ্যিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রসিং হলো তোরখাম। স্বাভাবিক সময়ে প্রতিদিন এই সীমন্ত দিয়ে তাজা ফল, শাক-সবচি, খনিজ পদার্থ, ওষুধ, গম, চাল, চিনি, মাংস এবং দুধ ও দুগ্ধজাত পণ্যবাহী শত শত ট্রাক দুই দেশে প্রবেশ করে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রতি বছর ২৩০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্য হয়।

    এক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, বর্তমানে তোরখাম সীমান্ত ক্রসিংয়ের দু’পাশে দাঁড়িয়ে আছে ৫ হাজারেরও বেশি ট্রাক। ক্রসিং খোলার অপেক্ষায় আছেন এই ট্রাকের চালকরা।

    এদিকে, সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় দু’দেশেই বাড়ছে ভোগ্যপণ্যের দাম। জিও নিউজের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে পাকিস্তানে টমেটোর দাম বেড়েছে পাঁচগুণ।

    আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং-বাণিজ্য স্থগিতই থাকবে: পাকিস্তান
    পূর্ববর্তী খবরঝগড়া-বোঝাপড়া নিয়ে বিয়ের আগেই মুখ খুললেন রাশমিকা
    পরবর্তী খবর বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে ৪ দেশ থেকে আসছে বিশেষজ্ঞ দল

    আরো সংবাদ পড়ুন

    ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে স্পেন

    ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে খেলা শুরু স্পেনের

    ফ্রান্সের বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

    বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন

    যুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে কখনও খুলবে না হরমুজ প্রণালি: ইরান

    পাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে খেলা শুরু স্পেনের

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন

    July 15, 2026

    বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.