Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 5 July 2026, 05:37: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন
    আন্তর্জাতিক

    ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

    গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে স্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    সম্প্রতি রাশিয়ার নিজনেকাস্কের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার দাবির পর পুতিন এই মন্তব্য করেছেন। ক্রেমলিন বলেছে, এসব হামলা সমাজে বিভেদ সৃষ্টি করতে পারবে না। অর্থনীতি দ্রুত এই ধাক্কা কাটিয়ে উঠবে।

    আল জাজিরা বলছে, ইউক্রেনের সাম্প্রতিক হামলায় রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত তেল শোধনাগার, জ্বালানি ডিপো এবং পাইপলাইনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে ফ্রন্টলাইনে রাশিয়া কিছুটা ধীরগতির হওয়ায় এসব হামলাগুলো মস্কোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

    পুতিন বলেছেন, এসব হামলা ইউক্রেনের ওপর রাশিয়ার অভিযানকে কোনোভাবেই থামাতে পারবে না। তারা আমাদের অর্থনীতির ক্ষতি করছে। কিন্তু আমরা এটি দ্রুতই কাটিয়ে উঠবো। এই হামলার মূল লক্ষ্য আমাদের সমাজে বিভ্রান্তি তৈরি করা।

    তিনি বলেন, এই হামলা আমাদের সমাজকে বিভক্ত বা অর্থনীতির বড় ক্ষতি করতে পারবে না। অন্তত তারা যেভাবে চাচ্ছে সেভাবে সফল হতে পারবে না। ইউক্রেন বলছে, রাশিয়া প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমাদের শহর ও জনপদ ধ্বংস করছে। এর জবাবে এসব হামলা ন্যায্য প্রতিশোধ।

    ইউক্রেন রাশিয়ার অবকাঠামোতে হামলার পাশাপাশি অধিকৃত ক্রিমিয়ায় সরবরাহ ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে জ্বালানি তেলবাহী ট্রাকও রয়েছে। এতে করে ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের পর থেকে কৃষ্ণসাগরীয় উপদ্বীপটিতে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে।

    ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ (আইএসডব্লিউ) বলছে, ইউক্রেনের দূরপাল্লার এবং মধ্যপাল্লার হামলার মধ্যে একটি বিশেষ সমন্বয় রয়েছে। দেশটির দূরপাল্লার হামলাগুলো রাশিয়ার উৎপাদন ক্ষমতা কমিয়ে দিচ্ছে, আর মধ্যপাল্লার হামলাগুলো উৎপাদিত জ্বালানি পরিবহনের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে।

    চলতি সপ্তাহের শুরুর দিকে ক্রিমিয়ায় জ্বালানি সংকটের কথা স্বীকার করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এদিকে ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, মে মাসে রাশিয়ার দখল করা ভূখণ্ডের চেয়ে বেশি এলাকা উদ্ধার করেছে ইউক্রেন। এটি ফ্রন্টলাইনে রাশিয়ার গত কয়েক মাসের অগ্রগতির ধারাকে পাল্টে দিয়েছে।

    ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি স্বীকার করলেন পুতিন
    পূর্ববর্তী খবরপ্রস্তাবিত চুক্তির চূড়ান্ত খসড়া নিয়ে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান: শেহবাজ শরিফ
    পরবর্তী খবর বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

    আরো সংবাদ পড়ুন

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

    আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

    মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    July 5, 2026

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

    July 5, 2026

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    July 5, 2026

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    July 5, 2026

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    July 5, 2026

    খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

    July 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.