Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 5 August 2026, 04:50: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় ‘গৃহকর্মী সুরক্ষা আইন’ পাস: যেসব সুবিধা পাবেন তারা
    আন্তর্জাতিক

    ইন্দোনেশিয়ায় ‘গৃহকর্মী সুরক্ষা আইন’ পাস: যেসব সুবিধা পাবেন তারা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইন্দোনেশিয়ায় ‘গৃহকর্মী সুরক্ষা আইন’ পাস

    ইন্দোনেশিয়ার পার্লামেন্টে পাস হয়েছে ‘গৃহকর্মী সুরক্ষা আইন’। দীর্ঘ ২২ বছরের সংগ্রামের পর ৪২ লাখ গৃহকর্মী প্রথমবারের মতো আইনি স্বীকৃতি ও শ্রম অধিকার পেতে যাচ্ছেন। ২০০৪ সালে এই আইনটি প্রথম চালু করা হলে নানা আমলাতান্ত্রিক বাধার মুখে পড়েছিল। ২০২০ সালে পার্লামেন্টে এটি পুনরায় আলোচনায় আসে। মঙ্গলবার (২১ এপ্রিল) আইনটি পাসের ঘোষণা আসার পর আনন্দে মেতে ওঠেন কয়েক মিলিয়ন গৃহকর্মী। অনেকের চোখেই ছিল আনন্দাশ্রু।

    এক প্রতিক্রিয়ায় গৃহকর্মী আজেং আস্তুতি বিবিসি ইন্দোনেশিয়াকে বলেন, ‘এটি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে। প্রান্তিক নারী হিসেবে সুরক্ষা পাওয়ার জন্য আমাদের এই লড়াই ছিল ২২ বছরের।’

    নতুন আইনে যা থাকছে

    ইন্দোনেশিয়ার গৃহকর্মীদের প্রায় ৯০ শতাংশই নারী। আগে তারা আইনত ‘শ্রমিক’ হিসেবে গণ্য হতেন না, ফলে কোনো আইনি সুরক্ষা পেতেন না। নতুন এই আইনের ফলে গৃহকর্মীরা এখন থেকে যেসব সুবিধা পাবেন:

    সামাজিক সুরক্ষা: গৃহকর্মীরা এখন থেকে স্বাস্থ্যবিমা ও পেনশন সুবিধার আওতায় আসবেন।

    বিশ্রামের অধিকার: সপ্তাহে নির্দিষ্ট ছুটির দিন বাধ্যতামূলক করা হয়েছে।

    বেতন বৈষম্য রোধ: নিয়োগকারী সংস্থাগুলো আর গৃহকর্মীদের বেতন থেকে অর্থ কেটে রাখতে পারবে না।

    শিশুশ্রম নিষিদ্ধ: ১৮ বছরের কম বয়সী কাউকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছে।

    ইন্দোনেশিয়ার অর্থনীতিতে গৃহকর্মীদের বিশাল অবদান থাকলেও তারা দীর্ঘদিন ধরে কোনো আইনি কাঠামোর মধ্যে ছিলেন না। চুক্তিবিহীন কাজ, দীর্ঘ কর্মঘণ্টা এবং নামমাত্র মজুরিতে কাজ করতে হতো তাদের। অনেক ক্ষেত্রে ১২ বছর বয়স থেকেই শিশুদের এই পেশায় নামিয়ে দেওয়া হতো।

    মানবাধিকার সংস্থা ‘জালা পিআরটি’র তথ্যমতে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে গৃহকর্মীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ৩ হাজার ৩০০টিরও বেশি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সংস্থাটির প্রতিনিধি লিতা আংগ্রাইনি জানান, আইন পাস হলেও লড়াই এখনো শেষ হয়নি। নিয়োগকর্তাদের তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে বড় ধরনের প্রচারণার প্রয়োজন।

    ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রক সংস্থাগুলো আগামী এক বছর সময় পাবে এই আইনের বিস্তারিত বাস্তবায়ন নীতিমালা তৈরি করার জন্য। মানবাধিকার গোষ্ঠীগুলো এই পদক্ষেপকে স্বাগত জানালেও এটি মাঠপর্যায়ে কতটুকু কার্যকর হয়, তা নিয়ে সতর্ক পর্যবেক্ষণের ওপর জোর দিয়েছে।

    ইন্দোনেশিয়ায় ‘গৃহকর্মী সুরক্ষা আইন’ পাস: যেসব সুবিধা পাবেন তারা
    পূর্ববর্তী খবরযুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলেই আলোচনায় প্রস্তুত ইরান: আমির সাঈদ ইরাভানি
    পরবর্তী খবর ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর

    আরো সংবাদ পড়ুন

    জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত

    আমার আর কোনও উপায় নেই: ট্রাম্প

    ইরাকের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন সবচেয়ে ভালো অবস্থানে: আরাঘচি

    গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘মতপার্থক্য’ রয়েছে: নেতানিয়াহু

    রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 5, 2026

    জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত

    August 5, 2026

    প্রযুক্তি কিনে নয়, উদ্ভাবনের মাধ্যমেই অর্জিত হবে অর্থনৈতিক সার্বভৌমত্ব: ববি হাজ্জাজ

    August 5, 2026

    আমার আর কোনও উপায় নেই: ট্রাম্প

    August 5, 2026

    জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

    August 5, 2026

    জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের আঁতুড়ঘর: ড. ইউনূস

    August 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.