Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 21 September 2026, 03:22: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি
    আন্তর্জাতিক

    ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 21, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নুরিন নিয়াজিকেও আটক করা হয়েছে। এর এক দিন আগে ইমরানের আরেক বোন আলিমা খানকেও আটক করা হয়। আগামী ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের কর্মসূচির আগে ইমরানের তিন বোনকে আটকের এই ঘটনা ঘটল। আসন্ন সেই কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি।

    সংবাদমাধ্যম দ্য ডন বলছে, ইমরান খানের দুই বোন চিকিৎসক উজমা খান ও নুরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) লাহোরে পাঞ্জাবের মেনটেইন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) আইনের আওতায় তাদের আটক করা হয়। এর এক দিন আগে রোববার (২০ সেপ্টেম্বর) ইমরানের আরেক বোন আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক করার নির্দেশ দেন লাহোরের ডেপুটি কমিশনার (ডিসি)।

    মূলত ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চ সামনে রেখে পিটিআইয়ের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেয়া এবং সংবিধানের সর্বোচ্চ মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে এই বিক্ষোভ ও লংমার্চর কর্মসূচি ডেকেছে দলটি।

    ‘দ্য ডন’-এর হাতে থাকা ২০ সেপ্টেম্বরের একটি আদেশে বলা হয়েছে, লাহোরের ডিসি কার্যালয় উজমা ও নুরিনকে ১৯৬০ সালের পাঞ্জাব মেনটেইন্যান্স অব পাবলিক অর্ডার অধ্যাদেশের আওতায় ৩০ দিনের জন্য আটক করার নির্দেশ দিয়েছে। আদেশে বলা হয়েছে, তারা ‘জননিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর’।

    মূলত এমপিও অধ্যাদেশের আওতায় কর্তৃপক্ষ যে কাউকে আটক করার নির্দেশ দিতে পারে। একই সঙ্গে এ ধরনের আদেশের বিচারিক পর্যালোচনার সুযোগও সীমিত থাকে। আদেশে বলা হয়েছে, উজমা ও নুরিনকে কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের সুপারের তত্ত্বাবধানে রাখা হবে।

    আদেশে আরও বলা হয়েছে, ৯ মে’র বিক্ষোভে তারা জড়িত ছিলেন এবং ‘সরকারি ও জনসাধারণের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করতে কর্মীদের উসকানি দিয়েছিলেন’। আদেশে বলা হয়, ‘এ ছাড়া তারা আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভায় কর্মীদের সংগঠিত করছেন। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন। সাধারণ মানুষের মধ্যে সরকারের ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিয়ে তাদের উসকে দিচ্ছেন।’

    এতে আরও বলা হয়, ‘এর পরিপ্রেক্ষিতে রেসকোর্স থানায় ৯৬/২৩ নম্বর মামলাসহ একাধিক মামলা করা হয়েছে’। আদেশে উজমা ও নুরিনকে ‘জনশান্তি ও স্থিতিশীলতার জন্য সম্ভাব্য হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আদেশে বলা হয়, ‘এ ধরনের কর্মীদের নিয়ন্ত্রণ না করা হলে তারা জননিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করতে পারেন।’

    এর আগে রোববার লাহোরের ডিসি মুহাম্মদ আলী ইজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে উজমা ও নুরিনকে আটকের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং পুলিশ যে ‘প্রমাণ’ উপস্থাপন করে, সদস্যরা তা ‘অনুমোদন’ করেন।

    এদিকে সোমবার ভোরে এক্সে দেয়া এক পোস্টে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেন, পাঞ্জাব পুলিশ ইমরানের দুই বোনকে তাদের সন্তান এবং আলিমা খানের ছেলেদের সঙ্গে আটক করেছে। আকরামের দাবি, তাদের একটি সাঁজোয়া গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

    এক্সে দেয়া এক পোস্টে পিটিআই এই আটকের নিন্দা জানিয়ে একে ‘ক্ষমতার প্রকাশ্য অপব্যবহার, মৌলিক অধিকারের লঙ্ঘন এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছে। দলটি বলেছে, ‘এ ধরনের আচরণ বেআইনি ও অসাংবিধানিক। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

    এদিকে ইমরান খানের ছেলে কাসিম খান এক্সে দেয়া এক পোস্টে অভিযোগ করেছেন, উজমা ও নুরিনকে ‘অপহরণ’ করা হয়েছে। কাসিম লেখেন, ‘এটি অত্যন্ত লজ্জাজনক।’ তার দাবি, কর্তৃপক্ষ ‘আমার খালা ও কাজিনদের বাড়িতে জোর করে ঢুকে কোনো কারণ না জানিয়েই তাদের গাড়িতে তুলে নিয়ে গেছে’। তিনি আরও লেখেন, ‘তাদের গ্রেপ্তারের কোনো কারণ জানানো হয়নি। কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।’

    ইমরান খানের তিন বোন আটক ইমরান খানের তিন বোনই আটক উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি
    পূর্ববর্তী খবরজাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
    পরবর্তী খবর অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী

    আরো সংবাদ পড়ুন

    মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল

    ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

    হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে ইরান

    আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

    মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের তিন শর্ত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী

    September 21, 2026

    ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

    September 21, 2026

    জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    September 21, 2026

    মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল

    September 21, 2026

    সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী

    September 21, 2026

    ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

    September 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.