Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 10:43: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরাকের শপিং মলে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৫০
    আন্তর্জাতিক

    ইরাকের শপিং মলে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৫০

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরাকের শপিং মলে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৫০

    ইরাকে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর। বৃহস্পতিবার ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।

    যদিও আগুনের ঘটনাটি ইরাকের ঠিক কোন স্থানে ঘটেছে, তা সরকারি সূত্রে এখনো পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়েছে, এই ভয়াবহ আগুন লেগেছে আল-কুট শহরের একটি সুপারমার্কেটে।

    ভাইরাল ভিডিওগুলোতে দেখা গেছে, একটি বড় ভবনের বেশ কিছু অংশ দাউদাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, পূর্ব ইরাকের কুট শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে প্রদেশটির গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতভর কুটের একটি পাঁচ তলা ভবনে আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

    আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে গভর্নর জানিয়েছেন, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। গভর্নরের উদ্ধৃতি দিয়ে আইএনএ জানিয়েছে, “আমরা ভবন এবং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।”

    উল্লেখ্য, ইরাকে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা আগেও ঘটেছে। তবে সেসময় নিরাপত্তা ব্যবস্থা ও ভবন নির্মাণের ত্রুটিকে দায়ী করা হয়েছে। এ ঘটনার পর ফের দেশটির বিপণি ও জনসমাগমস্থলে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন সামনে এসেছে।

    ইরাকের শপিং মলে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৫০
    পূর্ববর্তী খবরগোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযান, আটক ১৪
    পরবর্তী খবর গাজায় গণহত্যা চলছেই, একদিনে আরও ৯৪ ফিলিস্তিনি নিহত

    আরো সংবাদ পড়ুন

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

    November 14, 2026

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.