Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 26 June 2026, 12:46: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
    আন্তর্জাতিক

    ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 9, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে চলমান অর্থনৈতিক অস্থিরতা ঘিরে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ দমনে যদি ইরানি কর্তৃপক্ষ প্রাণঘাতী দমন-পীড়নে নামে, তাহলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোরভাবে’ জবাব দেবে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। খবর আনাদোলু

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ইরানে চলমান বিক্ষোভ দমনে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করবে। হিউ হিউইট শোতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওরা যদি মানুষ হত্যা শুরু করে, যেটা ওরা সাধারণত দাঙ্গার সময় করে থাকে, তাহলে আমরা খুব শক্তভাবে জবাব দেব।’

    তিনি আরও বলেন, ‘তাদের খুব কড়া ভাষায় আগেই জানিয়ে দেয়া হয়েছে— এখন আমি যেভাবে বলছি তার চেয়েও কঠোরভাবে; যদি তারা এমন কিছু করে, তাহলে তার চরম মূল্য দিতে হবে।’

    এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানসহ বিশ্বজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে এবং নিজেদের অধিকার আদায়ের কথা বলছে, আমরা অবশ্যই তাদের সমর্থন করি।’

    ভ্যান্স একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার গুরুত্ব তুলে ধরে বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাস্তব ও অর্থবহ আলোচনা’ করাই তেহরানের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

    প্রসঙ্গত, ইরানে বিক্ষোভ শুরু হয় গত ২৮ ডিসেম্বর, রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারে এই বিক্ষোভ শুরু হয়। ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই আন্দোলনের সূত্রপাত হয়। সম্প্রতি ডলারের বিপরীতে রিয়ালের দর নেমে যায় ১৩ লাখ ৫০ হাজারে। পরে এসব বিক্ষোভ দেশের আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে।

    ইরানি কর্তৃপক্ষ হতাহতের কোনও সরকারি হিসাব প্রকাশ না করলেও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বিক্ষোভের ১১তম দিনে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভে বহু মানুষ আহত হয়েছেন এবং ২ হাজার ২১৭ জনকে আটক করা হয়েছে।

    এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, বিক্ষোভের সময় আহত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ৫৬৮ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আধাসামরিক বাহিনী বাসিজের ৬৬ জন সদস্যও আহত হয়েছেন।

    ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
    পূর্ববর্তী খবরজরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
    পরবর্তী খবর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু

    আরো সংবাদ পড়ুন

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

    শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

    পারমাণবিক বাহিনী গড়ার ঘোষণা দিলেন কিম জন উন

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

    ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে: ইউএসজিএস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    June 26, 2026

    ঢাকায় বৃষ্টির আভাস, তবে গরম থাকবে আগের মতোই

    June 26, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

    June 26, 2026

    হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

    June 26, 2026

    শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

    June 26, 2026

    চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী

    June 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.