Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 21 September 2026, 09:28: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানের সর্বোচ্চ নেতা ‘পুরোপুরি সুস্থ’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
    আন্তর্জাতিক

    ইরানের সর্বোচ্চ নেতা ‘পুরোপুরি সুস্থ’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, খামেনি শারীরিকভাবে ‘পুরোপুরি সুস্থ’ আছেন। দীর্ঘ সাত ঘণ্টার এই বৈঠকে দেশের মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান, আবাসন, নিষেধাজ্ঞাজনিত সমস্যা এবং জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

    সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান একথা বলেন বলে সোমবার (১০ আগস্ট) আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বিপ্লবের সর্বোচ্চ নেতার সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, শারীরিকভাবে খামেনি পুরোপুরি সুস্থ রয়েছেন।

    পেজেশকিয়ান বলেন, ‘তিনি (আমাদেরকে) তার পরামর্শ দিয়েছেন, আর আমি আমার উদ্বেগ ও সমস্যাগুলো তুলে ধরেছি। তিনি স্বাভাবিকভাবেই আমার কথা শুনেছেন ‘এর আগে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানায়, দেশের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে খামেনি ও পেজেশকিয়ান সাত ঘণ্টাব্যাপী বৈঠক করেন। পেজেশকিয়ান বলেন, দেশের ঐক্য ও সংহতি বজায় রাখাই ছিল সর্বোচ্চ নেতার দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ।

    পেজেশকিয়ান জানান, বৈঠকে মূলত সাধারণ মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান ও আবাসন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ‘নিষেধাজ্ঞার কারণে তৈরি হওয়া সমস্যাগুলো’ নিয়েও কথা হয়েছে।

    চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরুর পর থেকে ওয়াশিংটনের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে আছে তেহরান। এর ফলে পুরো অঞ্চলে উত্তেজনা বেড়েছে। জবাবে ইরান ওই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়।

    এরপর এপ্রিল মাসে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে জুনে দুই দেশ সামরিক সংঘাত বন্ধ করে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করে।

    তবে গত মাসে সেই সমঝোতা ভেস্তে যায়। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে তেহরান ও ওয়াশিংটন পরস্পরের বিরুদ্ধে হামলা চালায়। পরে সংঘাত নিরসনে আলোচনার উদ্যোগের খবরের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে হামলা বন্ধের নির্দেশ দেন।

    ইরানের সর্বোচ্চ নেতা ‘পুরোপুরি সুস্থ’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
    পূর্ববর্তী খবররাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ
    পরবর্তী খবর এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

    মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল

    ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

    হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে ইরান

    আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

    মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫৫

    September 21, 2026

    মধ্যপ্রাচ্য সংকটে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: জ্বালানি প্রতিমন্ত্রী

    September 21, 2026

    বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    September 21, 2026

    অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী

    September 21, 2026

    ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

    September 21, 2026

    জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    September 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.