Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 25 October 2026, 11:27: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 25, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

    হরমুজ প্রণালির অবরোধ ঘিরে যত দ্রুত সম্ভব ইরানকে চুক্তি স্বাক্ষরে বাধ্য করতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে, যুক্তরাষ্ট্রকে আগেই এই বিষয়ে একগুচ্ছ শর্ত দিয়ে রেখেছে ইরান, যা মানতে রাজি নয় ট্রাম্প প্রশাসন। এমন অবস্থায় ইরানের উদ্দেশে নতুন এক হুমকি দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    নতুন হুমকিতে ট্রাম্প বলেছেন, রোববার (২৫ অক্টোবর) ইরানের সঙ্গে ‘বড় চুক্তি’; নয়তো আবারও হামলা।

    শনিবার (২৪ অক্টোবর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পর, পাম বিচ কাউন্টি সুপারভাইজার অব ইলেকশনস কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আল জাজিরার

    ট্রাম্প এই হুমকি এমন এক পরিস্থিতিতে দিলেন, যখন তেহরানে যেকোনো সময় মার্কিন হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কয়েকদিন ধরেই।

    শনিবার সাংবাদিকরা ট্রাম্পকে ইরানে হামলার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা হামলার ব্যাপারে ভাবছি, সম্ভবত আগামীকাল (আজ রোববার) হতে পারে।’

    তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তিতে রাজি হয়, তাহলে নতুন হামলা থেকে তারা বাঁচতে পারবে বলেও জানান ট্রাম্প।

    তিনি বলেন, ইরানিরা চুক্তি চয়। কিন্তু সমস্যা হলো, তারা কী চুক্তি মানার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবে?

    ট্রাম্প দাবি করেন, তার লক্ষ্য ছিল ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে।

    গত বছরের জুনে ইরানে বি-২ বোমারু দিয়ে ইরানিদের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে ওই হামলাটি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য যথেষ্ট ছিল না উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমাকে সিদ্ধান্তটি স্থায়ী করতে হবে। আর একমাত্র সে কারণেই আমি পদক্ষেপ নিচ্ছি।’

    তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের চুক্তিতে রাজি না হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কাজটি হয়ত সম্পন্ন করতে হবে। আর নয়ত তারা হয়ত চুক্তি করবে। আমি নিশ্চিত নই। সামরিক হামলা বা চুক্তি যেভাবেই হোক আমরা জিতব।’

    এদিকে বিশেষজ্ঞদের মতে, ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে, ইরানও প্রস্তুত আছে। এই ধ্বংসাত্মক সংঘাতের ক্ষেত্রে কোনো পক্ষের জন্যই সামরিক উপায়ে সমাধান পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে অভিমত তদের।

    বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন ও তেহরানের বাহিনীগুলো এখন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে নিয়মিত হামলা চালানোর একটি ধারায় অভ্যস্ত হয়ে উঠেছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের চেষ্টা করছে, অন্যদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    সেপ্টেম্বরের শুরুর দিক থেকে কোনো পক্ষই স্থলভাগে বড় ধরনের কোনো আক্রমণ চালায়নি, তবে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে যেকোনো সময়।

    ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
    পূর্ববর্তী খবররাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

    আরো সংবাদ পড়ুন

    মার্কিন যুদ্ধজাহাজ কাছে এলেই হামলার হুঁশিয়ারি ইরানের

    ফিলিপাইনে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, ৪ পাইলট নিহত

    রিয়াদে ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা, ভূপাতিত করল সৌদি জোট

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে এরদোগানের সাথে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    আঘাত হানল টাইফুন চাম্পি, ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু হতাহত

    ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

    October 25, 2026

    টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম

    October 25, 2026

    মার্কিন যুদ্ধজাহাজ কাছে এলেই হামলার হুঁশিয়ারি ইরানের

    October 25, 2026

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

    October 25, 2026

    স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

    October 25, 2026

    টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

    October 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.