Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 02:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও
    আন্তর্জাতিক

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    ইরানের বিরুদ্ধে আর কোনো মার্কিন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কারণ, অর্থনৈতিক চাপের মাধ্যমে এই ‘দুর্বল ইসলামি প্রজাতন্ত্রের’ ওপর যুক্তরাষ্ট্র যে আঘাত হেনেছে, তা অত্যন্ত তীব্র বলে মনে করেন তিনি।

    শুক্রবার ওয়াশিংটনে মার্কিন থিঙ্কট্যাংক সংস্থা ফেডারালিস্ট সোসাইটির এক আলোচনা অনুষ্ঠানে দেওযা বক্তৃতায় রুবিও বলেন, “সত্যি বলতে, বর্তমানে আমরা ওই দুর্বল ইসলামি প্রজাতন্ত্রের ওপর যে মাত্রার অর্থনৈতিক চাপ সৃষ্টি করছি—তা এতটাই প্রবল যে কোনো সামরিক পদক্ষেপের আর প্রয়োজন নেই; কারণ আমরা তাদের দুর্বল করে ফেলেছি। তবে আমার মতে, প্রকৃত বিজয় তখনই অর্জিত হবে, যখন নিশ্চিত করা যাবে যে তাদের হাতে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।”

    রুবিও অবশ্য স্বীকার করেছেন যে ইরান যুদ্ধের জেরে মার্কিনিদের অর্থনৈতিক ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে; বিশেষ করে জ্বালানির দাম বেড়ে যাওযায় মার্কিন ও বিশ্ব অর্থনীতির প্রায় প্রতিটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই এই যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল ট্রাম্প প্রশাসনকে।

    “প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে খুব সহজেই ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকিকে উপেক্ষা করতে পারতেন, একটি অজনপ্রিয় যুদ্ধ এড়িয়ে যেতে পারতেন এবং বিষয়টি পরবর্তী প্রশাসনের ওপর ছেড়ে দিতে পারতেন। কিন্তু প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি এই সমস্যাটিকে অমীমাংসিত অবস্থায় ফেলে রাখবেন না। কারণ এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও মার্কিনিদের নিরাপত্তার প্রশ্নটি জড়িত।”

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু এবং তারপর প্রায় ৬ মাস সামরিক সংঘাতের পর গত ২৪ আগস্ট থেকে হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র এবং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করে। এ অভিযানের আওতায় ইরানের বন্দরগুলো অবরোধ করা হয়, তেল রপ্তানিকে বন্ধ করে দেওয়া হয় এবং দেশটির ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়।

    যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের জবাবে আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে অবরোধ আরও তীব্র করে ইরান। এ অবরোধ উপেক্ষা করে যেসব জাহাজ প্রণালিতে চলাচল করছে, সেগুলো হয় ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্র, নয়তো ইরানি জলমাইনের শিকার হচ্ছে।

    জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানিয়েছে, ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালী ও বৃহত্তর মধ্যপ্রাচ্য সামুদ্রিক অঞ্চলে প্রায় ১৩৪টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বা এখনো নিখোঁজ রয়েছেন।

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও
    পূর্ববর্তী খবরডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী
    পরবর্তী খবর ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    আরো সংবাদ পড়ুন

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.