Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 8 September 2026, 02:35: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে খুব শিগগিরই সরকার পতন হতে চলেছে: জার্মান চ্যান্সেলর
    আন্তর্জাতিক

    ইরানে খুব শিগগিরই সরকার পতন হতে চলেছে: জার্মান চ্যান্সেলর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানে খুব শিগগিরই সরকার পতন

    ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ ও সহিংস দমন-পীড়নের প্রেক্ষাপটে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ মন্তব্য করেছেন, ইরানে খুব শিগগিরই সরকার পতন হতে চলেছে। তার মতে, তেহরানের বর্তমান শাসনব্যবস্থা টিকে আছে কেবল বলপ্রয়োগের ওপর ভর করে, যা তাদের পতনের ইঙ্গিত দিচ্ছে। ইরানের সরকার এখন শেষ পর্যায়ের দিন ও সপ্তাহ পার করছে বলেও মন্তব্য করেছেন তিনি। খবর আনাদোলু

    জার্মান এই চ্যান্সেলর বলেছেন, ইরানের বর্তমান সরকার খুব শিগগিরই ভেঙে পড়তে পারে। তার মতে, দেশজুড়ে চলমান গণবিক্ষোভের মধ্যে ইরানি শাসনব্যবস্থা এখন ‘শেষ পর্যায়ের দিন’ পার করছে। মঙ্গলবার ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রিডরিখ মের্জ বলেন, ‘যে কোনও সরকার যদি কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাহলে কার্যত তার পরিসমাপ্তি ঘটে যায়। আমার ধারণা, আমরা এখন এই শাসনব্যবস্থার শেষ কয়েকটি দিন ও সপ্তাহ প্রত্যক্ষ করছি।’

    জার্মান চ্যান্সেলরের মতে, ইরানের নেতৃত্ব এখন আর জনগণের বৈধ সমর্থন ধরে রাখতে পারেনি। তিনি চলমান অস্থিরতা অবসানে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের আশাবাদও ব্যক্ত করেন। ফ্রিডরিখ মের্জ বলেন, ইরানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে বার্লিন। তিনি আরও জানান, ‘ইরানে যেন শান্তিপূর্ণভাবে একটি গণতান্ত্রিকভাবে বৈধ সরকারে ক্ষমতা হস্তান্তর সম্ভব হয়, সে জন্য পররাষ্ট্রমন্ত্রীরা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছেন।’

    এদিকে ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর কঠোর দমন–পীড়নের প্রেক্ষাপটে তেহরানের ওপর সামরিক চাপ আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে, সংকট সমাধানে কূটনীতি তাদের প্রথম পছন্দ হলেও প্রয়োজনে ইরানের বিরুদ্ধে বিমান হামলাসহ সামরিক পদক্ষেপের অপশনগুলো এখনও তাদের বিবেচনায় রয়েছে।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি এখনও তাদের বিবেচনায় আছে। দেশটিতে চলমান ব্যাপক বিক্ষোভে ইরান সরকার ক্রমেই চাপে পড়ছে— এমন প্রেক্ষাপটে বিমান হামলাসহ বিভিন্ন সামরিক বিকল্প খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

    সোমবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, কূটনীতি সব সময়ই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ, তবে সামরিক হামলার অপশনটিও ‘টেবিলে আছে’। সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বড় শক্তি হলো তিনি সব সময় সব ধরনের অপশন খোলা রাখেন। সেই অপশনগুলোর মধ্যেই বিমান হামলাও রয়েছে।

    সাম্প্রতিক দিনগুলোতে ইরানে বড় আকারের বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এসব দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী অভিযানে কয়েকশ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সংঘাতে নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও প্রাণ হারিয়েছেন।

    তবে বিরোধী কর্মীদের দাবি, নিহতের সংখ্যা আরও বেশি এবং এর মধ্যে কয়েকশ বিক্ষোভকারী রয়েছেন। ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

    ইরানে খুব শিগগিরই সরকার পতন হতে চলেছে: জার্মান চ্যান্সেলর
    পূর্ববর্তী খবরআইনি জটিলতা থেকে মুক্তি পেলেন সাইফ আলি খান
    পরবর্তী খবর বিএনপি নেতার মৃত্যুতে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি

    আরো সংবাদ পড়ুন

    লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, দুই শিশুসহ নিহত ১১

    পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

    কাশ্মীর নিয়ে ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান

    মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন ‘বড় পরিকল্পনা’

    বন্যায় নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করছে নেপাল

    কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    September 7, 2026

    লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, দুই শিশুসহ নিহত ১১

    September 7, 2026

    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

    September 7, 2026

    ৮ সেপ্টেম্বর থেকে প্রাথমিকের শিক্ষকদের বদলি স্থগিত: ববি হাজ্জাজ

    September 7, 2026

    বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড

    September 7, 2026

    ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: ইসি সচিব

    September 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.