Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 01:51: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান
    আন্তর্জাতিক

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    ইরানে ফের হামলা শুরুর ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষ নির্বাহী রোমান গফম্যান। গতকাল শুক্রবার ওয়াশিংটনে পৌঁছেছেন তিনি।

    গফম্যানের এই সফর সম্পর্কে অবগত ট্রাম্প প্রশাসনের ৩টি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সফরে তিনি ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন।

    ইসরায়েলের বর্তমান অন্তবর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অন্যতম ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত রোমান গোফম্যানের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার জন্য চাপ দিচ্ছেন।

    ওয়াশিংটন পৌঁছে ইতোমধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক জন র‌্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছে গফম্যান। ট্রাম্প প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, র‌্যাটক্লিফের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতের জন্য মিয়ামিতে যাবেন তিনি। মোসাদ, সিআইএ এবং হোয়াইট হাউস রোমান গফম্যানের এই সফরের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

    এখানে উল্লেখ্য যে ইরানে ফের হামলা শুরুর জন্য গত কয়েক মাসে একাধিকবার প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ দিয়েছেন নেতানিয়াহু, কিন্তু ট্রাম্প বরাবরই তা প্রত্যাখ্যান করেছেন। একজন মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, সর্বশেষ ৫ নভেম্বর এক ফোনালাপে তারা ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলেন।

    ইরানে ফের সামরিক অভিযাানের পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন—সেই সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না, তাও খতিয়ে দেখছেন।

    ১২ নভেম্বর (বৃহস্পতিবার) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাইলে এখনই এটি (ইরানের সামরিক সক্ষমতা) শেষ করে দিতে পারি। তবে যাদের সুরক্ষার কথা আমি ভাবছি, তাদের অনুরোধে আমরা একটু দীর্ঘ প্রক্রিয়ায়, আরও সংযতভাবে এগোচ্ছি।”

    তিনি আরও বলেন, “সৌদি আরব আমাকে অনুরোধ করেছে পরিস্থিতি আপাতত যেমন আছে তেমনই যাতে থাকে, কারণ ইরান ভেতর থেকে ভেঙে পড়ছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন—সবাইই চায় এই অপেক্ষমাণ সময়টুকু বজায় থাকুক।”

    ইসরায়েলে ২৭ অক্টোবরের নির্বাচনের পর নেতানিয়াহু পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন এবং তার তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের জন্য ম্যান্ডেট পেয়েছেন। তবে তিনি শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত।

    এদিকে, ইসরায়েলি বিরোধী দলগুলোর আশঙ্কা, আইজেনকোটের প্রচেষ্টাকে ব্যর্থ করতে নেতানিয়াহু হয়তো ইরানের ওপর হামলা চালাতে পারেন—অথবা ইরানকে ইসরায়েলের ওপর হামলা করতে উসকে দিতে পারেন। কারণ, আইজেনকোট সফল হলে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।

    বৃহস্পতিবার নেতানিয়াহু আইজেনকোটের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন এবং তাকে ইরান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। আইজেনকোটের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি মনে করেন না যে বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

    শুক্রবার এক বিবৃতিতে আইজেনকোট জানান, এ সপ্তাহে তিনি নেতানিয়াহু এবং তার সামরিক সচিবের সঙ্গে বৈঠক করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, সরকার পরিবর্তনের এই অন্তর্বর্তীকালীন সময়ে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের ওপর নজরদারির অভাব তিনি ঘটতে দেবেন না।

    বিবৃতিতে আইজেনকোট বলেছেন, “আমার কাছে ইসরায়েলের নিরাপত্তাই সবার আগে—অন্য যেকোনো বিবেচনার ঊর্ধ্বে। একে কখনোই রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। দায়িত্বশীল পদে থাকা সবার কাছে আমি এমনটাই প্রত্যাশা করি।”

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান
    পূর্ববর্তী খবরশেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
    পরবর্তী খবর ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

    November 14, 2026

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.