Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 24 September 2026, 06:09: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপে ট্রাম্পের রাজনীতি
    আন্তর্জাতিক

    ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপে ট্রাম্পের রাজনীতি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপে ট্রাম্পের রাজনীতি

    ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নয় দেশটির বেশিরভাগ মানুষ। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, মার্কিন নাগরিকরা যুদ্ধ দ্রুত শেষ করতে চান, তবে তারা মনে করছেন এই সমঝোতা যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো সাফল্য বয়ে আনেনি।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সমঝোতা করে যুদ্ধ শেষের পথে এগোলেও সাধারণ মানুষের দৃষ্টিতে এটি কোনো বিজয় নয়। বরং অনেকেই মনে করছেন, দীর্ঘ সংঘাত থেকে বেরিয়ে আসার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও ইউগভের জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ মার্কিনি চান যুদ্ধ এখনই বন্ধ হোক। অন্যদিকে মাত্র ২২ শতাংশ মানুষ মনে করেন, ইরান আরও ছাড় না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রাখা উচিত।

    তবে সমঝোতাটি মূল্যায়ন করতে গিয়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে। মাত্র ২২ শতাংশ মানুষ মনে করেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো। ৩৭ শতাংশের মতে, এটি বরং ইরানের জন্য বেশি সুবিধাজনক। বাকি ৪১ শতাংশ মনে করেন, দুই পক্ষই প্রায় সমান সুবিধা পেয়েছে।

    জরিপে আরও দেখা গেছে, ৬৯ শতাংশ মার্কিনি মনে করেন, এই সমঝোতা চূড়ান্ত হলেও ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে না। এমনকি রিপাবলিকানদের মধ্যেও প্রায় অর্ধেক মানুষ একই মত দিয়েছেন।

    যুদ্ধের ফলাফল নিয়েও হতাশ মার্কিন নাগরিকরা। ৪৫ শতাংশ মানুষ মনে করেন, কৌশলগত দিক থেকে যুদ্ধ সফল হয়নি। আর ৫৭ শতাংশের মত, এই যুদ্ধ সমস্যার সমাধানের চেয়ে নতুন সমস্যা তৈরি করেছে।

    ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে, যুদ্ধের মাধ্যমে ইরানের সামরিক শক্তি দুর্বল হয়েছে এবং পরমাণু কর্মসূচিতে বড় আঘাত এসেছে। তবে জরিপে মাত্র ৩৭ শতাংশ মানুষ মনে করেন, যুদ্ধের পর ইরান আগের চেয়ে দুর্বল হয়েছে। ৬৩ শতাংশের মতে, ইরান আগের মতোই শক্তিশালী আছে অথবা আরও শক্তিশালী হয়েছে।

    হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নিয়েও মার্কিনদের উদ্বেগ রয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ বন্ধ হওয়ার ফলে বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ তৈরি হয়। অনেকেই মনে করছেন, ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতির প্রভাব আগে থেকে বুঝতে পারেনি। জরিপে ৬৪ শতাংশ মানুষ বলেছেন, যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়েছে, তা ট্রাম্প প্রশাসনের ধারণার চেয়েও বেশি ছিল।

    বিশেষজ্ঞদের মতে, মার্কিন জনগণ এখন মূলত দীর্ঘ যুদ্ধ থেকে মুক্তি চায়। কারণ ট্রাম্প প্রশাসন আগে জানিয়েছিল, যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। কিন্তু সংঘাত প্রায় চার মাস ধরে চলায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। জরিপে আরও উঠে এসেছে, দুই-তৃতীয়াংশ মার্কিনি মনে করেন, ট্রাম্প প্রশাসন নিজেদের সব লক্ষ্য পূরণ করেছে বলে নয়, বরং সংঘাত শেষ করতেই এই সমঝোতায় গেছে।

    ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপে ট্রাম্পের রাজনীতি
    পূর্ববর্তী খবরবিশ্ববাজারে কমল তেলের দাম
    পরবর্তী খবর ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    নিরাপত্তা হুমকির মুখে নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় নামিয়ে আনলেন নেতানিয়াহু

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতকে ৪ দেশের সমর্থন

    দক্ষিণ লেবাননের গ্রামে ইসরায়েলি হামলা, সৌর প্যানেলে বোমাবর্ষণ

    যাচাই-বাছাই ছাড়াই ‘কোটি কোটি’ মানুষকে দেশে প্রবেশ করাচ্ছে কানাডা: ট্রাম্প

    নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

    যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২ জন

    September 24, 2026

    নিরাপত্তা হুমকির মুখে নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় নামিয়ে আনলেন নেতানিয়াহু

    September 24, 2026

    স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

    September 24, 2026

    ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

    September 24, 2026

    জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

    September 24, 2026

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতকে ৪ দেশের সমর্থন

    September 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.