Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 12 September 2026, 09:18: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরান থেকে বিতাড়িত আফগান শরণার্থীদের বাস দুর্ঘটনার কবলে, নিহত ৭১
    আন্তর্জাতিক

    ইরান থেকে বিতাড়িত আফগান শরণার্থীদের বাস দুর্ঘটনার কবলে, নিহত ৭১

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 20, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরান থেকে বিতাড়িত আফগান শরণার্থীদের বাস দুর্ঘটনার কবলে, নিহত ৭১

    ইরান থেকে বিতাড়িত আফগান শরণার্থীদের বহনকারী একটি বাস আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৭১ জন। প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমদুল্লাহ মুত্তাকি ও স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    প্রাদেশিক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি বলেন, ইরান থেকে আসা আফগানদের বহনকারী বাসটির একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটির ‘অতিরিক্ত গতি ও অবহেলার’ কারণেই দুর্ঘটনা ঘটে।

    এদিকে, তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও নিশ্চিত করেছেন যে নিহতরা ইরান থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তবে নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

    মূলত, হেরাত শহরের বাইরে গুজারা জেলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতদের বেশিরভাগই বাসে ছিলেন। তবে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে ট্রাকে থাকা দুজন ও মোটরসাইকেলের দুজনও মারা গেছেন।

    খারাপ সড়কের কারণে দেশটিতে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। গত বছরের ডিসেম্বরে দুটি বাস দুর্ঘটনায় অন্তত ৫২ জন মারা যান।

    ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি দুর্ঘটনার একদিন আগে মঙ্গলবার (১৯ আগস্ট) ঘোষণা দেন যে আগামী মার্চের মধ্যে আরও ৮ লাখ আফগানিকে দেশ ছাড়তে হবে।

    প্রতি বছর সংঘাত, নিপীড়ন, দারিদ্র্য ও বেকারত্বের কারণে বিপুল সংখ্যক আফগান ৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পেরিয়ে ইরানে ঢুকে পড়েন। অনেকেই নির্মাণশিল্পসহ নগরীর বিভিন্ন খাতে স্বল্প মজুরিতে কাজ করেন। তবে, এবার আফগান শরণার্থীদের নিয়ে কঠোর অবস্থান নেয় ইরান সরকার।

    ইরান থেকে বিতাড়িত আফগান শরণার্থীদের বাস দুর্ঘটনার কবলে নিহত ৭১
    পূর্ববর্তী খবরশেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
    পরবর্তী খবর গাজা সীমান্তে ৪০ হাজার মিশরীয় সেনা মোতায়েন 

    আরো সংবাদ পড়ুন

    ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণা’: মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১ দেশ

    মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

    ব্রিকস সম্মেলন: ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

    হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণা’: মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১ দেশ

    September 12, 2026

    মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

    September 12, 2026

    হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

    September 12, 2026

    ব্রিকস সম্মেলন: ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

    September 12, 2026

    দেশে সারের সংকট নেই, মজুতের চেষ্টা করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    September 12, 2026

    কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    September 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.