Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 11 November 2026, 03:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় করা অর্থ এবার মিত্র দেশগুলোর কাছ থেকে ফেরত নিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই তালিকায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের পাশাপাশি রয়েছে ইসরায়েলও। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষা না পেলে এসব দেশের অস্তিত্বই থাকত না।

    তবে যুদ্ধের কারণে নিজেরাই ব্যাপক ক্ষতির মুখে পড়া উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের অর্থ ফেরতের এ দাবি কীভাবে নেবে? আর সত্যিই কি মিত্রদের কাছ থেকে অর্থ আদায় করতে পারবেন ট্রাম্প? বিশ্লেষকদের মতে, সরাসরি ক্ষতিপূরণ আদায়ের চেয়ে বিনিয়োগ, অস্ত্র কেনা ও বাণিজ্যিক চুক্তির মাধ্যমে অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে ওয়াশিংটন।

    সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সিবিএস নিউজের প্রতিনিধি রস ডুথাটকে দেয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের কাছ থেকে আদায় করার কথা জানান ট্রাম্প। গত রোববার (৮ নভেম্বর) প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, তাদের যুদ্ধের জন্য ব্যয় করা ‘সব অর্থই আমাদের ফেরত দিতে হবে’।

    ট্রাম্প বলেন, ‘আমরা সব অর্থ ফেরত নেব। তারা শতভাগ তা দেবে। কারণ, আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না।’ এর মাধ্যমে প্রথমবারের মতো ইসরায়েলের কাছ থেকেও ক্ষতিপূরণ নেয়ার কথা স্পষ্টভাবে বলেছেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না।

    মূলত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার পর যুদ্ধের খরচ ফেরত নেয়ার এই দাবি সামনে এল। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, ইরান যুদ্ধ নিয়ে জনমনে যে অসন্তোষ রয়েছে, সেটিও নির্বাচনে তাদের পরাজয়ের একটি কারণ।

    এরপর মার্কিন প্রেসিডেন্ট সামরিক দিক থেকে ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’ বলে ঘোষণা করেছেন। তবে সংঘাত শুরু করার সিদ্ধান্তকে ‘খুব ভালো সিদ্ধান্ত’ বলে এখনো সাফাই গাইছেন তিনি। এমন অবস্থায় যুদ্ধের খরচ ফেরত চাওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্য এবং এর ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে উঠেছে প্রশ্নও।

    কোন কোন দেশের কাছ থেকে ক্ষতিপূরণ চান ট্রাম্প?
    প্রথমবারের মতো ট্রাম্প সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করেছেন। যুদ্ধের শুরু থেকেই ইরানের বিরুদ্ধে অভিযানে সরাসরি অংশ নিয়েছিল দেশটি। ট্রাম্প বলেন, ‘আমরা তাদের (ইরানের) পারমাণবিক অস্ত্রভান্ডার ধ্বংস করে দিয়েছি। আমি যদি তা না করতাম, তাহলে এখন ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না। ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যেত।’
    এর আগে হরমুজ প্রণালির আশপাশে অবস্থিত উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও যুদ্ধের খরচ আদায়ের কথা বলেছিলেন ট্রাম্প। ওই অঞ্চলে মার্কিন বাহিনী জাহাজ চলাচলে নিরাপত্তা দিচ্ছে। এ সুবিধা পাওয়া দেশগুলোর কাছ থেকে অর্থ ফেরত চান তিনি।

    গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা বিশ্বের অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চলকে সুরক্ষা দিচ্ছি। এ জন্য আমাদের অর্থ ব্যয় হচ্ছে। তাই আমরা যে সুরক্ষা দিয়েছি, তার খরচ ফেরত নেয়া হবে।’ এ সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের নাম উল্লেখ করেন তিনি। এসব দেশকে যুক্তরাষ্ট্রের অর্থ পরিশোধ করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প।

    তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো বলেছে, ওয়াশিংটনের সামরিক অভিযানের পরিকল্পনা সম্পর্কেই তাদের আগে থেকে জানানো হয়নি। বরং ইরানের পাল্টা হামলার সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হয়েছে তাদেরই। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য এসব দেশ সংঘাতের কূটনৈতিক সমাধানের পথে হাঁটার আহ্বান জানিয়েছে।

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কত খরচ হয়েছে?
    চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, গত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার। তবে প্রকৃত খরচ আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা মেরামতের ব্যয় এই হিসাবের মধ্যে নেই। গত সেপ্টেম্বরে কংগ্রেশনাল বাজেট অফিসের এক হিসাবে বলা হয়, যুদ্ধ যত দিন চলবে, প্রতি মাসে অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার খরচ হবে।

    মিত্রদের কাছ থেকে কি সত্যিই অর্থ আদায় করবেন ট্রাম্প?
    বিশ্লেষকদের ধারণা, সরাসরি অর্থ আদায়ের উদ্যোগ নেয়ার সম্ভাবনা কম। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো নিল কুইলিয়াম আল জাজিরাকে বলেন, ট্রাম্পের বক্তব্যকে ‘গুরুত্বপূর্ণ নীতিগত প্রস্তাবের চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবেই বেশি দেখা উচিত’।

    কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো বাদের আল-সাইফ বলেন, বিশেষ করে উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের মন্তব্যকে খুব একটা গুরুত্ব দেবে না। আল-সাইফ বলেন, ‘আমার মনে হয়, একটি মার্কিন টেলিভিশন চ্যানেলে ট্রাম্প যা বলেছেন, তা মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ দর্শকদের উদ্দেশে। উপসাগরীয় দেশগুলোর অধিকাংশই বিষয়টিকে এভাবেই দেখবে।’

    মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক স্টেফান লুকাসও ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশের বিষয়টি তুলে ধরেছেন। তার মতে, মার্কিন প্রেসিডেন্ট ‘দোষ চাপানোর জন্য কাউকে খুঁজছেন… মধ্যবর্তী নির্বাচনের ফলাফল থেকে মানুষের মনোযোগ সরাতে নিজের সাধ্যমতো সবকিছু করছেন’।

    লুকাস আল জাজিরাকে বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের কাছ থেকে বড় অঙ্কের ক্ষতিপূরণ আদায় করা হবে, এমন সম্ভাবনা কম। এ ধরনের কিছু ঘটার আশঙ্কাও নেই।
    তবে তার ধারণা, ইসরায়েলের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের বিষয়ে ট্রাম্প তুলনামূলকভাবে বেশি আন্তরিক হতে পারেন। বিশেষ করে, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে আর মার্কিন সহায়তা দেয়া হবে না বলে ট্রাম্প ঘোষণার পর বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লুকাসের ভাষায়, ট্রাম্পের দৃষ্টিতে ‘ইসরায়েলই তাকে ইরানের সঙ্গে এক বিপর্যয়কর যুদ্ধে জড়িয়ে দিয়েছে’।

    ক্ষতিপূরণ আদায়ের ধরন কেমন হতে পারে?
    আল-সাইফের মতে, যুদ্ধের খরচ ফেরত দেয়ার বিষয়টি কীভাবে সংজ্ঞায়িত করা হবে, সে ক্ষেত্রে ট্রাম্প ‘নতুন নতুন কৌশল’ বের করতে পারেন। এ ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আগে থেকে বিদ্যমান বাণিজ্য চুক্তি কিংবা যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগের বিষয়টি সামনে আনা হতে পারে।

    আল-সাইফ বলেন, ‘এমন অনেক চুক্তি রয়েছে, যেগুলো সামনে এনে তিনি দাবি তুলতে পারেন। যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য উপসাগরীয় দেশগুলো অনেক প্রতিশ্রুতিও দিয়েছে।’
    আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতির সহকারী অধ্যাপক ফরিদ বুসাইদের মতে, ওয়াশিংটন উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আরও বেশি বিনিয়োগের দাবি জানাতে পারে এবং সেগুলোকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে উপস্থাপন করতে পারে।

    বুসাইদ বলেন, ‘সম্ভবত এ ক্ষতিপূরণ সরাসরি দেয়া হবে না। বরং যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক বিনিয়োগ, আগে থেকে কেনার আদেশ দেয়া অস্ত্রব্যবস্থার বাইরে আরও মার্কিন অস্ত্র কেনা এবং ট্রাম্পের আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে তা পরিশোধ করা হতে পারে।’ অতীতেও বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি নিয়ে বারবার বিভ্রান্তিকর দাবি করেছেন ট্রাম্প। এসব বিনিয়োগ ও চুক্তিকে তিনি যুক্তরাষ্ট্রকে দেয়া অর্থ বা উপহার হিসেবে তুলে ধরেছেন।

    ২০২৫ সালের জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পর ট্রাম্প দাবি করেছিলেন, জোটটি যুক্তরাষ্ট্রকে ৬০০ বিলিয়ন ডলারের ‘উপহার’ দিয়েছে, যা যুক্তরাষ্ট্র ‘যেকোনো খাতে’ বিনিয়োগ করতে পারবে। তবে ওই কাঠামোগত চুক্তিতে ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত বিভিন্ন খাতে ইউরোপীয় কোম্পানিগুলোর ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রত্যাশার কথা বলা হয়েছিল।

    একই বছরের জুলাইয়ে জাপানের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির আওতায় দেশটির ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিকেও ট্রাম্প ‘বেসবল খেলোয়াড়দের পাওয়া চুক্তি স্বাক্ষরের বোনাসের মতো’ বলে বর্ণনা করেছিলেন।

    ট্রাম্পের প্রথম মেয়াদেও তিনি বারবার দাবি করেছিলেন, মেক্সিকো যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল নির্মাণের খরচ দেবে। কিন্তু সেই দেয়াল নির্মাণকাজ কখনোই শেষ হয়নি এবং মেক্সিকোও এর জন্য কোনো অর্থ দেয়নি।

    পরে ট্রাম্প দাবি সংশোধন করে বলেছিলেন, দেয়ালের খরচ যুক্তরাষ্ট্রকে ফেরত দেবে মেক্সিকো, অথবা দেয়ালের একটি ‘অংশের’ খরচ বহন করবে দেশটি। সেটিও বাস্তবায়িত হয়নি। একপর্যায়ে ট্রাম্প দাবি করেছিলেন, মেক্সিকোর সঙ্গে তার করা বাণিজ্য চুক্তি থেকে পাওয়া সুবিধাই দেয়াল নির্মাণের খরচ মিটিয়ে দেবে।

    ট্রাম্পের দাবিতে কী প্রতিক্রিয়া দেখাবে মিত্র দেশগুলো?
    বিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে ইতোমধ্যেই ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্ররা। যে যুদ্ধ তারা শুরু করেনি, সেই যুদ্ধের জন্য আবারও অর্থ দিতে বলা হলে তারা ভালোভাবে নেবে না।

    নিল কুইলিয়াম বলেন, সরাসরি ক্ষতিপূরণ দেয়ার দাবি উঠলে উপসাগরীয় নেতারা সম্ভবত নীরবে এর বিরোধিতা করবেন। তাদের যুক্তি থাকবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তার ব্যয় তারা আগে থেকেই উল্লেখযোগ্যভাবে বহন করছেন। এছাড়া এ অঞ্চলে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্র যেসব বড় সামরিক ঘাঁটি ব্যবহার করে, সেগুলোর কয়েকটির রক্ষণাবেক্ষণের খরচও বহন করে উপসাগরীয় দেশগুলো।

    ফরিদ বুসাইদ বলেন, এ ধরনের দাবি উপসাগরীয় দেশগুলোর কাছে বিশেষভাবে অগ্রহণযোগ্য হবে। কারণ, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে যখন ইরান পাল্টা হামলা চালিয়েছে, তখন তাদের বেসামরিক ও সামরিক অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে।’ আল-সাইফ বলেন, ট্রাম্পের ‘অবজ্ঞাসূচক ভাষা’ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বজায় রাখা অংশীদারদের জন্য ভালো বার্তা দিচ্ছে না।

    অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা গ্রহণের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসে ইসরায়েল নিজেই যুক্তরাষ্ট্রকে সহায়তা দেবে—এমন সম্ভাবনা কম বলে মনে করেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মারজিয়ে কুহি এসফাহানি।

    তিনি বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সমন্বয় অব্যাহত থাকলেও আর্থিক বোঝার উল্লেখযোগ্য অংশ ইসরায়েলকে বহন করতে বলাটা দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক হবে। একই সঙ্গে বর্তমানে ইসরায়েলের যে আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, তার সঙ্গেও এ দাবি সামঞ্জস্যপূর্ণ নয়।’

    পূর্ববর্তী খবরইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়া নয়, প্রতিরোধে জোর দিতে হবে: আইসিটি মন্ত্রী

    সামরিকভাবে কার্যত শেষ ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের

    তুরস্কে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১৭ জনের

    ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    November 11, 2026

    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    November 11, 2026

    তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী

    November 11, 2026

    উচ্চশিক্ষার মানোন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

    November 11, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডাচেস অব এডিনবার্গের বৈঠক

    November 11, 2026

    নেত্রকোণার সেই মাদরাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

    November 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.