Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 09:29: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে কাজাখস্তান : ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে কাজাখস্তান : ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ট্রাম্প

    আব্রাহাম চুক্তির আওতায় কাজাখস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তার দ্বিতীয় মেয়াদে প্রথম দেশ হিসেবে আব্রাহম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলকে স্বীকৃতি দেবে কাজাখস্তান।

    সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তিনি কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম-জোমার্ত তোকায়েভ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন।

    তিনি বলেছেন, “বিশ্বব্যাপী সেতুবন্ধন তৈরিতে এটি একটি বড় পদক্ষেপ। আজ আমার আব্রাহাম চুক্তির মাধ্যমে আরও কয়েকটি দেশ শান্তি ও সমৃদ্ধির পথে লাইন ধরছে।”

    “আমরা শিগগিরই এই পদক্ষেপকে আনুষ্ঠানিক রূপ দিতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেব। (কাজাখস্তান) ছাড়াও আরও অনেক দেশ এই শক্তির দলে যোগ দেওয়ার চেষ্টা করছে।”

    “স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য দেশগুলোকে একত্রিত করার ক্ষেত্রে আরও অনেক কিছু করার আছে — প্রকৃত অগ্রগতি, প্রকৃত ফলাফল। শান্তিস্থাপনকারীরা ধন্য।”— লিখেছেন ট্রাম্প।

    এদিকে ২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন এবং সুদান দখলদার ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন ও তাদের দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

    ২০২৩ সালের শেষ দিকে সৌদি আরবও এ চুক্তিতে স্বাক্ষরের দ্বারপ্রান্তে ছিল। কিন্তু ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালানোর পর এবং হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে সৌদি এ থেকে সরে আসে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে একাধিকবার বলেছেন, এ বছরের শেষ দিকে সৌদি আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।

    ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে আহ্বান ট্রাম্পের
    পূর্ববর্তী খবরআপনারা ভুল নিউজ করেছেন : তানজিন তিশা
    পরবর্তী খবর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রয়াত গায়ক জুবিন গার্গের স্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

    মধ্যরাতে তেল চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

    গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 4, 2026

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    September 4, 2026

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    September 4, 2026

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    September 4, 2026

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    September 4, 2026

    বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.