Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 7 August 2026, 06:02: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস, যুক্তরাষ্ট্র-সৌদির নিন্দা
    আন্তর্জাতিক

    ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস, যুক্তরাষ্ট্র-সৌদির নিন্দা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 23, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিল পাস হওয়ায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও প্রভাবশালী আরব দেশ সৌদি আরব-দুই দেশই এ উদ্যোগকে শান্তি প্রক্রিয়ার জন্য ক্ষতিকর বলে আখ্যা দিয়েছে।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ‘নেসেটে আয়োজিত ভোটাভুটিতে বিলটি পাস হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে এখনই আমরা এর পক্ষে নই। আমরা মনে করি, এটি গাজা শান্তি চুক্তির জন্য হুমকি হয়ে উঠতে পারে।’ তিনি আরও বলেন, ‘ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ, সেখানে মানুষ তাদের মত প্রকাশ করবে, ভোট দেবে। কিন্তু এই সময় এমন পদক্ষেপ শান্তি অর্জনের প্রচেষ্টায় প্রতিকূল হতে পারে।’ খবর টাইমস অব ইসরায়েলের।

    গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পশ্চিম তীর সংযুক্তিকরণ ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করে বলেন যে, তিনি এমন কোনো পদক্ষেপের অনুমতি দেবেন না যা আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় বা গাজা শান্তি পরিকল্পনাকে বাধাগ্রস্ত করে।

    অন্যদিকে, সৌদি আরব নেসেটের বিলটির তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘এগুলো অবৈধ উপনিবেশ স্থাপনকে বৈধতা দেয়ার প্রচেষ্টা এবং ইসরায়েলি দখলদার বাহিনীর সম্প্রসারণবাদী নীতির অংশ।’

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘সৌদি আরব সব ধরনের অবৈধ বসতি স্থাপন ও দখল নীতির সম্পূর্ণ বিরোধিতা জানায় এবং ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক ও ন্যায্য অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে।’

    বিবৃতিতে আরও আহ্বান জানানো হয়, ‘ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্বের অবসান ঘটিয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেয়া উচিত, যাতে গোটা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়।’

    ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস যুক্তরাষ্ট্র-সৌদির নিন্দা
    পূর্ববর্তী খবরঅভিনেত্রী দীপিকার শরীরে দেখা দিচ্ছে নানা নতুন সমস্যা
    পরবর্তী খবর চলচ্চিত্রে কাজ করা নিয়ে যা জানালেন মাহি

    আরো সংবাদ পড়ুন

    সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ ‘খুব কঠিন’: ইরানের প্রেসিডেন্ট

    ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

    ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প, দিয়েছেন সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও

    হরমুজ প্রণালীতে জাহাজের রুট নিয়ে একমত ইরান ও ওমান

    জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

    জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    August 6, 2026

    একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৭১

    August 6, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

    August 6, 2026

    সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ ‘খুব কঠিন’: ইরানের প্রেসিডেন্ট

    August 6, 2026

    ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্রধানমন্ত্রীর

    August 6, 2026

    ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

    August 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.