Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 25 July 2026, 11:29: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইসরায়েলের হাতে আটক ‘ফ্লোটিলা’র মানবাধিকারকর্মীদের অনশন শুরু
    আন্তর্জাতিক

    ইসরায়েলের হাতে আটক ‘ফ্লোটিলা’র মানবাধিকারকর্মীদের অনশন শুরু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 4, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    (ফাইল ছবি)

    অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে আটক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র মানবাধিকার কর্মীরা।

    শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ‘গাজার অবরোধ ভাঙা সংক্রান্ত আন্তর্জাতিক কমিটি’।

    খবর টিআরটি ওয়ার্ল্ড ও আনাদোলু এজেন্সির।

    কমিটি বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার ফ্লোটিলার জাহাজগুলোতে আটক কয়েকজন কর্মী জানিয়েছেন, আটক হওয়ার মুহূর্ত থেকেই তারা অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।

    এই কর্মীদের আটক করে বন্দি করে নিয়ে যাওয়ার সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির তাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন।

    ইসরায়েলের আগ্রাসনে পর্যদুস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং অঞ্চলটির ওপর দখলদারদের অবরোধ ভাঙতে সম্প্রতি সমুদ্র পথে যাত্রা করে বৈশ্বিক বহর ‘সুমুদ ফ্লোটিলা’। কিন্তু বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলি নৌবাহিনী প্রায় ৪৪টি জাহাজে হামলা চালিয়ে দখল করে নেয় এবং ৫০টিরও বেশি দেশের অন্তত ৪৫০ জন কর্মীকে আটক করে।

    ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বিভিন্ন মাত্রায় ইসরায়েল অঞ্চলটির ওপর অবরোধ চালিয়ে আসছে। তখন থেকে ফিলিস্তিনিরা কার্যত গাজার ভেতরেই বন্দি হয়ে আছেন। খাদ্য, পণ্য ও ত্রাণসামগ্রীর প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।

    এর মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে হামাসকে দমনের অজুহাতে গাজায় ইসরায়েল যে সামরিক আগ্রাসন শুরু করে, তাতে হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি তীব্র খাদ্য সংকট দেখা দেয়। এক পর্যায়ে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হয়।

    এই অবরোধ ভাঙার অভিযান ‘সুমুদ ফ্লোটিলা’য় অংশগ্রহণকারী আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। বাংলাদেশ থেকে সেখানে গেছেন মানবাধিকারকর্মী শহিদুল আলমও।

    ইসরায়েলের হাতে আটক ‘ফ্লোটিলা’র মানবাধিকারকর্মীদের অনশন শুরু
    পূর্ববর্তী খবরইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস
    পরবর্তী খবর দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    আরো সংবাদ পড়ুন

    ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি

    নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন ট্রাম্প

    সৌদি পরমাণু চুক্তি উল্টে দিলেন ট্রাম্প

    পশ্চিম তীরে ব্যাপক গোলাগুলি, ৪ ইসরায়েলি হতাহত

    থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

    সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে: সোনিয়া গান্ধী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি

    July 25, 2026

    নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন ট্রাম্প

    July 25, 2026

    ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ

    July 25, 2026

    দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

    July 25, 2026

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ

    July 24, 2026

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

    July 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.