Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 24 August 2026, 03:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইসরায়েলে পাল্টা আক্রমণে গর্বিত ৭৭ শতাংশ ইরানি
    আন্তর্জাতিক

    ইসরায়েলে পাল্টা আক্রমণে গর্বিত ৭৭ শতাংশ ইরানি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 4, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসরায়েলে পাল্টা আক্রমণে গর্বিত ৭৭ শতাংশ ইরানি

    ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের এই সক্ষমতাকে ‘গর্বের প্রতীক’ হিসেবে দেখছেন দেশটির অধিকাংশ নাগরিক। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র গবেষণা বিভাগের এক জরিপে দেখা গেছে, এই পাল্টা প্রতিক্রিয়ায় ৭৭ শতাংশ ইরানি গর্ব অনুভব করেছেন।

    ইরানের আধা সরকারি বার্তা সংস্থা প্রেস টিভি এই জরিপ প্রকাশ করেছে। জুন ২০২৫-এর শেষভাগে তেহরানসহ ৩৩টি শহরে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ৪ হাজার ৯৪৩ জন নারী-পুরুষের অংশগ্রহণে পরিচালিত এ জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫১ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৮ দশমিক ৪ শতাংশ নারী।

    জরিপ অনুসারে, ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে পরিচালিত ওই হামলার ব্যাপারে ৮০ দশমিক ৫ শতাংশ নাগরিক ইরানি সামরিক বাহিনীর পারফরম্যান্সকে ‘সম্পূর্ণ শক্তিশালী’ বা ‘অনেকটা শক্তিশালী’ বলে অভিহিত করেছেন।

    ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও মানুষের আস্থা প্রকাশ পেয়েছে। অংশগ্রহণকারীদের ৬৯ দশমিক ৮ শতাংশ এই প্রতিরক্ষা ইউনিটের কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ইসরায়েলের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করা সম্ভব হয়েছে।

    প্রতিবেদনে জানানো হয়, ইরানি বাহিনী বেশ কয়েকটি হার্মেস গোয়েন্দা ড্রোন এবং অন্তত দুইটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

    জরিপে অংশগ্রহণকারীদের ৪২ দশমিক ১ শতাংশ ইসরায়েলি হামলার ঘটনায় প্রচণ্ড রাগ ও ঘৃণার অনুভূতির কথা জানান, আর ৫১ দশমিক ৮ শতাংশ মনে করেন, পাল্টা জবাবে ইরানের জাতীয় নিরাপত্তা আরও জোরদার হয়েছে।

    ৮৯ দশমিক ৫ শতাংশ নাগরিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও বিস্তারের পক্ষে মত দিয়েছেন, যা প্রতিরক্ষার জন্য অপরিহার্য বলে তারা মনে করেন।

    জরিপ অনুযায়ী, ৭৬ দশমিক ৮ শতাংশ মনে করেন এই ১২ দিনের সংঘাত ভবিষ্যতের আগ্রাসন প্রতিরোধে ইরানের সামরিক সক্ষমতা আরও নির্ভরযোগ্য প্রমাণ করেছে। একইসঙ্গে ৭৯ দশমিক ৮ শতাংশ বলেছেন, এই যুদ্ধ জাতীয় ঐক্য ও সংহতিকে ‘অত্যন্ত বেশি’ বা ‘অনেকটা’ বৃদ্ধি করেছে।

    তবে যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী নন অধিকাংশ ইরানি। মাত্র ১৩ দশমিক ৭ শতাংশ ইসরায়েলের ঘোষিত একতরফা যুদ্ধবিরতিকে ‘সম্পূর্ণ বিশ্বাসযোগ্য’ বলে মনে করেন। বিপরীতে ৪৬ দশমিক ৫ শতাংশ বলেন, তারা একেবারেই আশাবাদী নন যে ইসরায়েল এ চুক্তি মেনে চলবে।

    পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধেও শক্ত অবস্থান নিয়েছে ইরানি জনগণ। জরিপে অংশগ্রহণকারীদের ৭৮ শতাংশ ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে বিরোধিতা করেন, আর ৮৫ দশমিক ২ শতাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতায় কোনো প্রকার ছাড় দিতে নারাজ।

    ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে অংশ নেওয়ার প্রশ্নে ৫৭ দশমিক ৪ শতাংশ বলেছেন, তারা ‘খুবই’ বা ‘অনেকটা’ অংশ নিতে প্রস্তুত।

    মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির ব্যাপারে ৪৫ দশমিক ৯ শতাংশ মনে করেন, হামলাগুলো ‘খুব কম’ বা ‘কম’ সফল হয়েছে। ১৫ দশমিক ৬ শতাংশ মনে করেন, তা একেবারেই ব্যর্থ ছিল।

    ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম সম্পর্কে ৬৮ দশমিক ২ শতাংশ অংশগ্রহণকারী বলেন, এগুলো ইসরায়েলি গোয়েন্দাগিরির সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়।

    সার্বিকভাবে জরিপটি ইঙ্গিত দেয়, ইরানের জনগণ কেবলমাত্র সামরিক প্রতিক্রিয়ার দিক দিয়েই নয়, বরং জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং আত্মপরিচয়ের প্রশ্নেও ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ।

    ইসরায়েলে পাল্টা আক্রমণে গর্বিত ৭৭ শতাংশ ইরানি
    পূর্ববর্তী খবরআবুধাবিতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
    পরবর্তী খবর রাজধানীতে বেড়েছে সবজির দাম

    আরো সংবাদ পড়ুন

    বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান

    বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

    বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাউজানে উপজেলা প্রশাসনের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    August 23, 2026

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    August 23, 2026

    ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

    August 23, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান

    August 23, 2026

    বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    August 23, 2026

    সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

    August 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.