Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 11 July 2026, 05:38: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল
    আন্তর্জাতিক

    এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল

    এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল। গত বুধবার দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ‘আনভিসা’ এই টিকার অনুমোদন দেয়। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে যখন বিশ্বজুড়ে মশাবাহিত এই রোগের প্রকোপ বাড়ছে, তখন এই টিকাকে ‘ঐতিহাসিক’ অর্জন হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

    সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট ‘বুটানটান-ডিভি’ নামের এই টিকাটি তৈরি করেছে। ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য টিকাটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, বর্তমানে বিশ্বে শুধু ‘টিএকে-০০৩’ নামের ডেঙ্গু টিকা প্রচলিত আছে। তবে এই টিকাটি তিন মাসের ব্যবধানে দুটি ডোজে নিতে হয়। ব্রাজিলে তৈরি নতুন টিকাটির সুবিধা হলো, এটি একবার নিলেই চলবে। ফলে টিকাদান কর্মসূচি আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

    বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কাল্লাস সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্যের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। যে রোগটি আমাদের কয়েক দশক ধরে ভোগাচ্ছে, এখন আমরা অত্যন্ত শক্তিশালী একটি হাতিয়ার দিয়ে তার মোকাবিলা করতে পারব।’

    ব্রাজিলজুড়ে দীর্ঘ আট বছর ধরে ১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালানোর পর এই টিকা তৈরি করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, গুরুতর ডেঙ্গু প্রতিরোধে এই টিকার কার্যকারিতা ৯১ দশমিক ৬ শতাংশ।

    ২০২৪ সালে বিশ্বজুড়ে ডেঙ্গু সংক্রমণ রেকর্ড পর্যায়ে পৌঁছায়। গবেষকরা এর পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। উদ্বেগের বিষয় হলো, এই মৃত্যুর অর্ধেকই ঘটেছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ২০২৪ সালে ডেঙ্গু সংক্রমণের ১৯ শতাংশের জন্যই দায়ী বৈশ্বিক উষ্ণতা।

    সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার পাদিলহা জানান, টিকা উৎপাদনের জন্য চীনা কোম্পানি ‘উশি বায়োলজিক্স’-এর সঙ্গে একটি চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ টিকা সরবরাহ করা হবে।

    এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল
    পূর্ববর্তী খবরপ্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড
    পরবর্তী খবর বিমানবাহিনীর অপারেশনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে: বিমানবাহিনী প্রধান

    আরো সংবাদ পড়ুন

    নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

    হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

    ন্যাটো সম্মেলনের নিন্দা উত্তর কোরিয়ার

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৪ হাজার ছাড়াল

    ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

    বিশ্ব জনসংখ্যা দিবস আজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

    July 11, 2026

    হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

    July 11, 2026

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    July 11, 2026

    ন্যাটো সম্মেলনের নিন্দা উত্তর কোরিয়ার

    July 11, 2026

    নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    July 11, 2026

    কেরানীগঞ্জে গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণ, দগ্ধ ৩

    July 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.