Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 22 November 2026, 11:36: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, রাজধানীতে কারফিউ
    আন্তর্জাতিক

    এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, রাজধানীতে কারফিউ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, রাজধানীতে কারফিউ

    এশিয়ার দেশ নেপাল, ফিলিপাইন, পূর্ব তিমুরের পর এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। বিদ্যুৎ ও পানির সংকট ঘিরে আন্দোলন শুরু হয়েছিল। দেশটির রাজধানী আন্তানানারিভোতে সহিংস বিক্ষোভের জেরে রাতে ১০ ঘণ্টা কারফিউ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হাজারো তরুণ বিক্ষোভকারীরা সড়কে নেমে সরকারবিরোধী স্লোগান দেন এবং নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহের দাবি তোলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বিক্ষোভকারী তরুণ-তরুণীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়ে। খবর রয়টার্সের।

    সন্ধ্যায় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে যৌথ নিরাপত্তা সংস্থার প্রধান জেনারেল অ্যাঞ্জেলো রাভেলোনারিভো বলেন, ‘কিছু ব্যক্তি পরিস্থিতির সুযোগ নিয়ে জনগণের সম্পদ নষ্ট করছে। জনগণ ও তাদের সম্পদ রক্ষায় নিরাপত্তা বাহিনী রাজধানীতে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে, যা জনশৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত বহাল থাকবে।’

    প্রতিবাদ-বিক্ষোভ চলাকালে রাজধানীর একটি শপিং মল লুটের পর অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি দুই আইনপ্রণেতার বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা ‘আমাদের পানি চাই, বিদ্যুৎ চাই’ স্লোগান দিতে দিতে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ ছত্রভঙ্গের পর তা রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

    ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার সরকার দেশের পরিস্থিতির উন্নতি করতে ব্যর্থ হয়েছে বলে অনেক নাগরিক অভিযোগ করছেন।

    জাতীয় পুলিশের প্রধান জ্যাঁ হারবার্ট আন্দ্রিয়ানতাহিয়ানা রাখোতোমালালা আগেই সতর্ক করেছিলেন, আইন ভঙ্গের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

    এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র রাজধানীতে কারফিউ
    পূর্ববর্তী খবরবায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ : শিক্ষা উপদেষ্টা
    পরবর্তী খবর এরদোগানকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

    পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে ইরানের সঙ্গে ‘স্থায়ী’ চুক্তি করতে চান ট্রাম্প

    নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৪

    ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ

    রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার, প্রত্যাবাসনের আশ্বাস

    ইরানের সঙ্গে যুদ্ধে ব্যক্তিগত সায় ছিলো না, ইঙ্গিত দিলেন ভ্যান্স

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    November 22, 2026

    ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

    November 22, 2026

    পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে ইরানের সঙ্গে ‘স্থায়ী’ চুক্তি করতে চান ট্রাম্প

    November 22, 2026

    বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

    November 22, 2026

    নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৪

    November 22, 2026

    সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা

    November 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.