Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 18 July 2026, 10:50: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » এবার ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
    আন্তর্জাতিক

    এবার ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 11, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এবার ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

    এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুই কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন যুক্তরাষ্ট্রে প্রো-প্যালেস্টাইন বা ফিলিস্তিনপন্থি আন্দোলনের শীর্ষ নেতা এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ খালিল। তিনি অভিযোগ করেছেন, অভিবাসন এজেন্টদের হাতে বেআইনিভাবে গ্রেপ্তার ও আটক হয়ে তিনি চরম মানসিক যন্ত্রণা, আর্থিক ক্ষতি এবং সম্মানহানির শিকার হয়েছেন। খবর প্রেসটিভি ইরানের।

    ৩২ বছর বয়সী মাহমুদ খালিল গত বছরের গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ক্যাম্পাসে হওয়া আন্দোলনের সংগঠকদের একজন। তিনি গত ৮ মার্চ নিউইয়র্কে গ্রেপ্তার হন এবং তারপর থেকে লুইজিয়ানার একটি অভিবাসন আটক কেন্দ্রে ছিলেন। খালিল যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসরত একজন স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী)। তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপারথেইড ডাইভেস্ট (সিইউএডি)-এর প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

    এক বিচারক তার জামিন মঞ্জুর করার কয়েক ঘণ্টার মধ্যেই গত মাসে তাকে আটক থেকে মুক্তি দেয়া হয়।মামলায় বলা হয়েছে, ‘ট্রাম্প প্রশাসন তার (খালিলের) ও তার পরিবারের মধ্যে ভয় ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার, আটক ও বহিষ্কারের পরিকল্পনা করেছিল এবং তা বাস্তবায়ন করেছে।’এই দাবি করেছে ‘সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস’, যেটি খালিলের আইনি সহায়তায় রয়েছে।

    আটকের সময় খালিল যে অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন, তা ছিল ভয়াবহ। তিনি বলেন, ‘৭০ জন পুরুষের সঙ্গে একটি ডরমে থাকতে হতো, সেখানে কোনো প্রাইভেসি ছিল না, সবসময় আলো জ্বালানো থাকত।’
    এক বিবৃতিতে খালিল বলেন, ‘এই মামলা হলো ন্যায়ের দিকে প্রথম পদক্ষেপ। রাজনৈতিক প্রতিশোধ এবং ক্ষমতার অপব্যবহারের জন্য জবাবদিহি হওয়া দরকার।”

    তিনি আরও বলেন, ‘১০৪ দিন আমার জীবন থেকে ছিনিয়ে নেয়া হয়েছে। আমি আমার স্ত্রীর থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার প্রথম সন্তানের জন্মও মিস করেছি-এগুলো কিছুই ফেরত পাওয়া সম্ভব নয়।’ ট্রাম্প প্রশাসন খালিলের বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষ” বা অ্যান্টি-সেমিটিক মনোভাবের অভিযোগ তুলেছে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ জনসমক্ষে বা আদালতের নথিতে উপস্থাপন করা হয়নি।

    সমালোচকরা বলছেন, প্রশাসন আসলে এসব অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনপন্থি বক্তব্য ও আন্দোলনকে দমন করতে চাইছে। ট্রাম্প ইতোমধ্যে এমন হুমকি দিয়েছেন যে, যেসব বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনপন্থি আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের সবাইকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে। এই নীতির আওতায়ই খালিলকে লক্ষ্যবস্তু করা হয় বলে অভিযোগ।

    ট্রাম্প প্রশাসন দাবি করছে, এসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার প্রতি ‘বৈরী’ অবস্থান নিয়েছে। যদিও শিক্ষার্থীরা এসব অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন এবং বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পদক্ষেপ মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।

    এবার ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
    পূর্ববর্তী খবরঅস্ত্রোপচার করে নাক বদলেছেন প্রিয়াঙ্কা, কারণ জানালেন প্রযোজক
    পরবর্তী খবর গাজায় গণহত্যা চালিয়ে ফেরার পর নিজেকে শেষ করে দিয়েছে ৪৪ সেনা

    আরো সংবাদ পড়ুন

    সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

    মেক্সিকোতে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলজুড়ে সুনামি সতর্কতা

    যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

    হরমুজ প্রণালীর সংকট বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি: আইইএ প্রধান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পানির উচ্চতা বৃদ্ধি, আজ খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

    July 18, 2026

    সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

    July 18, 2026

    মেক্সিকোতে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলজুড়ে সুনামি সতর্কতা

    July 17, 2026

    স্পেন নাকি আর্জেন্টিনা, কে হাসবে শেষ হাসি?

    July 17, 2026

    যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    July 17, 2026

    হাজারীবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

    July 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.