Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 06:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশগুলো: ট্রাম্প
    আন্তর্জাতিক

    গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশগুলো: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশগুলো: ট্রাম্প

    ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তার দাবি, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। একইসঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই তিনি হামাসকে নতুন করে হুঁশিয়ারিও দিয়েছেন।

    মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “মধ্যপ্রাচ্যের আমাদের এখনকার বহু বড় মিত্র এবং আশপাশের কয়েকটি দেশ আমাকে জানিয়েছে যে, আমার অনুরোধে তারা ব্যাপক সেনাশক্তি নিয়ে গাজায় প্রবেশ করে হামাসকে ‘সোজা করে দিতে’ প্রস্তুত, যদি হামাস তাদের চুক্তি লঙ্ঘন করে।”

    ট্রাম্প নির্দিষ্ট করে বলেননি কোন কোন দেশ এমন প্রস্তাব দিয়েছে, তবে তিনি ইন্দোনেশিয়ার নাম উল্লেখ করে দেশটির সহায়তার প্রশংসা করেছেন। তিনি বলেন, “মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের জন্য ইন্দোনেশিয়া এবং দেশটির নেতৃত্ব যেভাবে সহায়তা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”

    আল জাজিরা বলছে, ইন্দোনেশিয়াসহ কিছু দেশ গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে, তবে কোনও দেশই সরাসরি হামাসের সঙ্গে সংঘাতে জড়ানোর কথা বলেনি।

    ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যের জন্য এমন ভালোবাসা ও উৎসাহ হাজার বছরে দেখা যায়নি। আমি তাদের এবং ইসরায়েলকে বলেছি, ‘এখন নয়!’ এখনো আশা আছে, হামাস সঠিক পথে আসবে। যদি তারা না আসে, তবে হামাসের অবসান হবে দ্রুত, তীব্র ও নির্মমভাবে।”

    চলতি মাসের ১০ তারিখে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। যদিও ট্রাম্প প্রায়ই হামাসকে এমন হুমকি দিয়ে থাকেন।

    তবে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ হামাসকে দমন করতে পারবে কিনা তা পরিষ্কার নয়। কারণ ইসরায়েল এতদিনেও হামাসকে নিমূল করতে পারেনি।

    গত দুই বছরে ইসরায়েল হামাসের বেশিরভাগ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করেছে। এ সময় গাজায় ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, পুরো এলাকা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ভয়াবহ দুর্ভিক্ষ চলছে।

    জাতিসংঘসহ শীর্ষ মানবাধিকার সংস্থাগুলো এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে আখ্যায়িত করেছে।

    গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশগুলো: ট্রাম্প
    পূর্ববর্তী খবরজাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
    পরবর্তী খবর গাজার ক্ষমতা কার হাতে থাকবে, এখনও নিশ্চিত নয়: ভ্যান্স

    আরো সংবাদ পড়ুন

    হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে মরক্কো

    ৬০ মিনিটে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ এগিয়ে ব্রাজিল

    স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুসের গোল

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল

    June 25, 2026

    হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে মরক্কো

    June 25, 2026

    ৭৮ মিনিটে হাইতির বিপক্ষে ৩-২ এগিয়ে মরক্কো

    June 25, 2026

    ৬০ মিনিটে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ এগিয়ে ব্রাজিল

    June 25, 2026

    মরক্কোর বিপক্ষে ২-২ গোলে সমতায় থেকে বিরতিতে গেল হাইতি

    June 25, 2026

    ভিনিসিয়ুসের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

    June 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.