Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 29 August 2026, 06:41: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গাজার খুব কাছাকাছি পৌঁছে গেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’, বাড়ছে ড্রোন কার্যক্রম
    আন্তর্জাতিক

    গাজার খুব কাছাকাছি পৌঁছে গেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’, বাড়ছে ড্রোন কার্যক্রম

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 1, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ভূমধ্যসাগরে অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন ইসরায়েল ঘোষিত তথাকথিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে। পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বাধীন এই নৌবহরটি গাজার উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে (২০০ নটিক্যাল মাইল) অবস্থান করছে। অংশগ্রহণকারীরা আশঙ্কা করছেন, ইসরায়েলি হুমকির কারণে যেকোনো মুহূর্তে নৌবহরটি বাধার মুখে পড়তে পারে।

    ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জানিয়েছে, তারা এখন উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে। এই এলাকাতেই আগেরবারের ফ্লোটিলাগুলোকে আটকানো বা আক্রমণ করা হয়েছিল ইসরায়েলের তরফ থেকে। এ ছাড়া, প্রয়োজনে এই ফ্লোটিলার কিছু জাহাজ থেকে লোকজনকে আটক করে সেগুলোকে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে ইসরায়েলের।

    সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লিখেছে, ‘আমরা এখন সতর্ক অবস্থায় আছি। ফ্লোটিলার ওপরে ড্রোন কার্যক্রম বাড়ছে।’ তারা আরও জানিয়েছে, ‘আগামী কয়েক ঘণ্টায় বিভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে বলে একাধিক প্রতিবেদন রয়েছে।’

    কারণ ইসরায়েলি সেনারা তাদের নৌ কমান্ডো ইউনিট ‘শায়েতেত ১৩’-কে প্রস্তুত অবস্থায় রেখেছে এবং হুমকি দিয়ে বলেছে, নৌবহর গাজার জলসীমায় প্রবেশ করা মাত্রই সামরিক অভিযান চালিয়ে জাহাজগুলোকে আটক করা হবে। এজন্য এই কমান্ডো ইউনিট ইতোমধ্যে সমুদ্রে জাহাজ আটকানোর মহড়াও দিয়েছে।

    তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নৌবহরের সব জাহাজে অংশগ্রহণকারীরা অবস্থান করছেন এবং যাত্রা এখনো অব্যাহত রেখেছেন। জাহাজগুলোতে মানবিক সহায়তা বহন করা হচ্ছে। এতে খাবার, চিকিৎসাসামগ্রী এবং অন্যান্য জরুরি সরঞ্জাম রয়েছে বলে জানানো হয়েছে।

    নৌবহরের একটি জাহাজে থাকা ক্রোয়েশিয়ার আইনজীবী মোরানা মিলজানোভিচ জানিয়েছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক জলসীমা বা অন্য দেশের আঞ্চলিক জলসীমায় বেসামরিক জাহাজ আটকানোর কোনো অধিকার ইসরায়েলের নেই। তিনি বলেন, ‘এটি আন্তর্জাতিক প্রচলিত আইনের বিষয়। কোনো রাষ্ট্রই সাধারণ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বেসামরিক নৌবহরকে চাইলেই আটকাতে পারে না।’

    মিলজানোভিচ আরও বলেছেন, ‘ইসরায়েল কেবল তখনই আটকাতে পারে, যদি কোনো অপরাধ সংঘটনের আশঙ্কা থাকে বা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য প্রমাণিত হুমকি থাকে। এখানে এমন কোনো প্রমাণ নেই। চারপাশের নৌবহরে প্রতিটি নৌযানে মানবিক সহায়তা হিসেবে খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী বহন করছে।

    গাজার খুব কাছাকাছি পৌঁছে গেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বাড়ছে ড্রোন কার্যক্রম
    পূর্ববর্তী খবরপাকিস্তানের আজাদ কাশ্মীরে তীব্র বিক্ষোভ, নিহত ১
    পরবর্তী খবর ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে পরিবর্তন, ক্ষুব্ধ সৌদিসহ আরব দেশগুলো

    আরো সংবাদ পড়ুন

    পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

    ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

    পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

    ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

    ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের

    নেপালে বন্যায় নিহতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই, এখনো নিখোঁজ প্রায় ২০০০ মানুষ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

    August 29, 2026

    সব কিছু বিবেচনা করে মক্কা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

    August 29, 2026

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    August 29, 2026

    পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

    August 29, 2026

    ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

    August 29, 2026

    পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

    August 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.