Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 28 October 2026, 05:45: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গাজা দখল : তীব্র সমালোচনার মুখে কথা ঘোরালেন নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    গাজা দখল : তীব্র সমালোচনার মুখে কথা ঘোরালেন নেতানিয়াহু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 9, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    তীব্র সমালোচনার মুখে কথা ঘোরালেন নেতানিয়াহু

    গাজা সম্পূর্ণ দখল করতে চাওয়ার অভিপ্রায় প্রকাশ হয়ে যাওয়ায় ইসরায়েলের ভিতরে এবং আন্তর্জাতিক বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সমালোচনার ধাক্কায় নিজের কথাও বদলে ফেলেছেন তিনি।

    গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নেতানিয়াহু বলেন, “আমরা গাজা দখল করতে যাচ্ছি না, আমদের লক্ষ্য হলো গাজাকে হামাসের কবল থেকে মুক্ত করা।”

    “গাজাকে অসামরিকীকরণ করা হবে এবং সেখানে একটি শান্তিপূর্ণ বেসামরিক সরকার প্রতিষ্ঠা করা হবে। এমন একটি সরকার, যার প্রতিনিধিরা কেউ প্যালেস্টাইনিয়ান অথরিটি, হামাস কিংবা অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের হবে না।”

    “আমাদের লক্ষ্য পূরণ হলে একদিকে যেমন আমাদের জিম্মিদের উদ্ধার করা সহজ হবে, তেমনি অন্যদিকে গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হিসেবে থাকবে না।”
    গত ৫ আগস্ট তেল আবিবে প্রধানমন্ত্রীর দপ্তরে নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক হয় ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামির। বৈঠকে সেনাপ্রধানের উদ্দেশে উদ্দেশে নেতানিয়াহু বলেন, “আমাদের লক্ষ্য পুরো গাজা দখলে আনা। এজন্য গাজার সর্বত্র আমাদের অভিযান চালাতে হবে। এমনকি হামাস যেসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বলে আমরা সন্দেহ করছি, সেসব অঞ্চলেও চালাতে হবে অভিযান। আমাদের এই লক্ষ্য যদি আপনার পছন্দ হয়— তাহলে দায়িত্ব পালন করুন, নয়তো ইস্তফা দিন।”

    বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার সদস্যরা নেতানিয়াহুর সঙ্গে একমত হলেও দ্বিমত পোষণ করেন সেনাপ্রধান। তিনি বলেন, গাজা সম্পূর্ণ দখল হলে তা ইসরায়েলি সেনাদের জন্য ফাঁদ হয়ে উঠবে, সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়বে এবং সর্বোপরি ইসরায়েলের সেনাবাহিনীর বর্তমান যে অবস্থা— তাতে গাজা সম্পূর্ণ দখলে নতুন অভিযান পরিচালনা করা সম্ভব নয়।

    কিন্তু সেনাপ্রধানের এই বক্তব্যকে আমলে না নিয়ে নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যরা নিজেদের অবস্থানেই অটল থাকেন। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও নেতানিয়াহু বলেন গাজা সম্পূর্ণ দখল করাই তার প্রধান লক্ষ্য।

    তবে এই সাক্ষাৎকার প্রচারের পর নেতানিয়াহুর তীব্র সমালোচনা ও নিন্দা জানায় ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সৌদি আরব, মিসরসহ বিভিন্ন দেশ। জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দেয়।

    ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদও নেতানিয়াহুর এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। ঘরে-বাইরে তীব্র সমালোচনা ও নিন্দা পরিস্থিতির মধ্যেই শুক্রবার নিজের আগেকার কথা ঘোরালেন নেতানিয়াহু।

    গাজা দখল : তীব্র সমালোচনার মুখে কথা ঘোরালেন নেতানিয়াহু
    পূর্ববর্তী খবরশরীর স্পর্শ করার প্রয়োজন হলে অনুমতি নিতেন শাহরুখ: শিবা
    পরবর্তী খবর ইউক্রেন এক ইঞ্চিও জমি ছাড়বে না: জেলেনস্কি

    আরো সংবাদ পড়ুন

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত

    ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’: ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    October 28, 2026

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    October 28, 2026

    বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    October 28, 2026

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.