Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 12:57: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গাজা পরিস্থিতি নিয়ে ম্যাকরন-সালমান ফোনালাপ
    আন্তর্জাতিক

    গাজা পরিস্থিতি নিয়ে ম্যাকরন-সালমান ফোনালাপ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 20, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গাজা পরিস্থিতি নিয়ে ম্যাকরন-সালমান ফোনালাপ

    গাজা পরিস্থিতি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রোববার (১৯ অক্টোবর) নানা ইস্যুতে মতবিনিময় করেন এই দুই নেতা। খবরটি নিশ্চিত করেছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

    গাজা উপত্যকার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়। ফিলিস্তিনি জনগণের মানবিক বিপর্যয় নিরসন ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর পূর্ণ প্রত্যাহারের ওপর গুরুত্ব আরোপ করেন ম্যাকরন ও সালমান।

    এ সময়, ন্যায়সংগত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তারা। এছাড়া ফ্রান্স ও সৌদি আরবের মাঝে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে কথা বলেন দুই নেতা।

    উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে, গত ১০ অক্টোবর থেকে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী গাজা থেকে ধীরে ধীরে সৈন্য প্রত্যাহার করবে। সেইসাথে, এতে অন্তর্ভুক্ত রয়েছে বন্দী বিনিময়, মানবিক সাহায্য প্রবেশ এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণ।

    এটি ২০২৩ সালের ৮ অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটায়। যেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় ৬৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। সেইসাথে, ধ্বংস হয় গাজার ৯০% বেসামরিক অবকাঠামো।

    এর আগে, গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে, আরও ১০টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর ফলে, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে স্বীকৃতির সংখ্যা ১৫৭ তে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    গাজা পরিস্থিতি নিয়ে ম্যাকরন-সালমান ফোনালাপ
    পূর্ববর্তী খবরআর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন মরক্কো
    পরবর্তী খবর প্রেমের সম্পর্কের টানা পোড়নে খুন ছাত্রদল নেতা

    আরো সংবাদ পড়ুন

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.