Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 12:53: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ‘গাজা সম্পূর্ণ দখলের’ নির্দেশ নিয়ে ইসরায়েলের সেনাপ্রধানের দ্বিমত
    আন্তর্জাতিক

    ‘গাজা সম্পূর্ণ দখলের’ নির্দেশ নিয়ে ইসরায়েলের সেনাপ্রধানের দ্বিমত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘গাজা সম্পূর্ণ দখলের’ নির্দেশ নিয়ে ইসরায়েলের সেনাপ্রধানের দ্বিমত

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অতি সম্প্রতি সেনাবাহিনীকে ফিলিস্তিনের গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের যে নির্দেশ দিয়েছেন— তা প্রত্যাখ্যান করেছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামির। প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সাম্প্রতিক বৈঠকের সঙ্গে সম্পর্কিত একাধিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

    নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রধানের বৈঠকটি হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়, তেল আবিবে প্রধানমন্ত্রীর দপ্তরে। সেখানে নেতানিয়াহুর সঙ্গে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত উপকমিটির সদস্যরা।

    বৈঠকে নেতানিয়াহু সেনাপ্রধানকে কড়া বার্তা দিয়ে বলেন, “আমাদের লক্ষ্য পুরো গাজা দখলে আনা। এজন্য গাজার সর্বত্র আমাদের অভিযান চালাতে হবে। এমনকি হামাস যেসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বলে আমরা সন্দেহ করছি, সেসব অঞ্চলেও চালাতে হবে অভিযান। আমাদের এই লক্ষ্য যদি আপনার পছন্দ হয়— তাহলে দায়িত্ব পালন করুন, নয়তো ইস্তফা দিন।”

    জবাবে সেনাপ্রধান বলেন, “এটা একটা ভুল পদক্ষেপ হবে। পুরো গাজা দখল করলে আমাদের সেনাবাহিনীকে সেখানে স্থায়ীভাবে থাকতে হবে, যা আসলে হবে একটি ফাঁদের মতো। কারণ হামাস এখনও সম্পূর্ণ দুর্বল হয়নি। তাছাড়া হামাসের কব্জায় এখনও যেসব জিম্মি আছেন, তাদের ঝুঁকিও বেড়ে যাবে।”

    ইসরায়েলের সেনাবাহিনীও বর্তমানে গাজা পুরোপুরি দখলের অভিযানে নামার মতো অবস্থায় নেই— উল্লেখ করে বৈঠকে সেনাপ্রধান বলেন, “বর্তমানে গাজার বিশাল এলাকা ইসরায়েলি বাহিনীর দখলে আছে; কিন্তু টানা প্রায় ২ বছর ধরে অভিযানের জেরে আমাদের বাহিনীর অনেক কর্মকর্তা ও সদস্য ক্লান্ত, মানসিকভাবে বিধ্বস্ত এবং অনেকে অবসাদগ্রস্তও হয়ে পড়েছে। আমাদের এখন কাজ চালাতে হচ্ছে রিজার্ভ সেনাদের নিয়ে। এই অবস্থায় দখলকৃত এলাকাগুলোতে নিয়ন্ত্রণ বজায় রাখতে বেগ পেতে হচ্ছে হচ্ছে আমাদের।”

    শতকরা হিসেবে গাজার প্রায় ৭৫ শতাংশ এলাকা বর্তমানে আইডিএফের দখলে আছে বলে জানিয়েচেন লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামির। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাাস যোদ্ধাদের ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যাওয়ার পর হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    আইডিএফের অভিযান শুরুর পর গত ২২ মাসে গাজায় নিহত হয়েছেন ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের ৫৬ শতাংশই নারী, শিশু ও বেসাসমরিক; আহত হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ এবং পুরো গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কিন্তু যে লক্ষ্য নিয়ে গাজায় অভিযান শুরু করেছিল আইডিএফ, তা পূরণ হয়নি। হামাস এখনও নির্মূল হয়নি।

    ফলে সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে আইডিএফের। বিভিন্ন ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের পর দিন ধরে গাজায় অভিযানরত আইডিএফের অনেক কর্মকর্তা এবং সেনা সদস্য মানসিক অবসাদের ভুগছেন। তাদের মধ্যে অনেকে আত্মহত্যাও করেছেন। গত সপ্তাহে এক প্রতিবেদনে ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, গাজায় অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত আত্মহত্যা করেছেন ৫৮ হাজার সেনা কর্মকর্তা ও সদস্য।

    আইডিএফের বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা ও সদস্যদের একটি উল্লেখযোগ্য অংশ চাইছেন যে কূটনৈতিক পদ্ধতিতে এই সংকটের সমাধান হোক। গাজায় অভিযান বন্ধে নেতানিয়াহুকে চাপ দেওয়ার আহ্বান জানিয়ে সম্প্রতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠিও দিয়েছেন প্রায় ২০০ সাবেক ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্য। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েলে জামিরের বৈঠকটি ইসরায়েলের সরকারের সঙ্গে আইডিএফের দূরত্বের সর্বশেষ উদাহারণ।

    ইসরায়েলের সরকার অবশ্য ব্যাপারটি স্বীকার করছে না। বৈঠক শেষে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, “সেনাপ্রধানের অধিকার এবং দায়িত্ব হলো যথাযথ ফোরামে নিজের অবস্থান স্পষ্ট করা; কিন্তু রাজনৈতিক নেতৃত্ব যদি কোনো লক্ষ্য নির্ধারণ করে…বিশেষ করে (গাজায়) যুদ্ধ সম্পর্কে, তাহলে সেই লক্ষ্য দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে সেনাবাহিনীকে পূরণ করতে হবে এবং সেনাবাহিনী তা করবে।”

    ‘গাজা সম্পূর্ণ দখলের’ নির্দেশ নিয়ে ইসরায়েলের সেনাপ্রধানের দ্বিমত
    পূর্ববর্তী খবরট্রাম্পের শুল্ক নিয়ে মোদির কড়া প্রতিক্রিয়া
    পরবর্তী খবর ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ

    আরো সংবাদ পড়ুন

    প্রাণঘাতী ডেঙ্গু মোকাবিলায় সৈন্য মোতায়েন করছে শ্রীলঙ্কা

    ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপে ট্রাম্পের রাজনীতি

    বিশ্ববাজারে কমল তেলের দাম

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিও পোস্ট

    তৃণমূল থেকে ‘অপসারিত’ মমতা, দলের নতুন চেয়ারম্যান অরূপ

    ইরানের জব্দ করা সম্পদ নিয়ে যে বার্তা দিলেন ভ্যান্স

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

    June 24, 2026

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    June 24, 2026

    তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

    June 24, 2026

    দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

    June 24, 2026

    চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের

    June 24, 2026

    রোনালদোর জোড়া গোলে ৩–০ এগিয়ে পর্তুগাল

    June 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.