Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 14 August 2026, 08:25: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুন করে শুল্ক আরোপ: ট্রাম্প
    আন্তর্জাতিক

    গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুন করে শুল্ক আরোপ: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 17, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুন করে শুল্ক আরোপ: ট্রাম্প

    গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় সহযোগিতা না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

    শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘গ্রিনল্যান্ড ইস্যুতে সেসব রাষ্ট্র আমাদের বিরোধিতা করবে, তাদের ওপর আমি নতুন করে শুল্ক আরোপ করতে পারি।’ ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন হলেও গ্রিনল্যান্ড একটি স্বশাসিত অঞ্চল। এ বিষয়টি জেনেও ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন।

    বৈঠকে কোন কোন দেশের ওপর শুল্ক আরোপ করা হতে পারে বা কী ক্ষমতার আওতায় এই শুল্ক বসানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।

    ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়াও একাধিক দেশ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করছে। এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও অনেকেই গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

    ট্রাম্প যখন এই বক্তব্য দিচ্ছেন, ঠিক সেই সময়ে গ্রিনল্যান্ড সফরে রয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধি দল। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বার্তা পৌঁছে দিতেই এই সফর।

    ১১ সদস্যের ওই প্রতিনিধি দলে রিপাবলিকান সদস্যরাও রয়েছেন, যারা জাতীয় নিরাপত্তার অজুহাতে গ্রিনল্যান্ড অধিগ্রহণের আহ্বান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা গ্রিনল্যান্ডের সংসদ সদস্যদের পাশাপাশি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেনের সঙ্গে বৈঠক করেন।

    প্রতিনিধি দলের সদস্য ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস বলেন, স্থানীয়দের মতামত শোনা এবং তা ওয়াশিংটনে পৌঁছে দিয়ে ‘উত্তেজনা কমানোই’ তাদের সফরের মূল উদ্দেশ্য। এর আগে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুক্তরাষ্ট্র এটি ‘সহজ উপায়ে বা কঠিন উপায়ে’ দখল করবেই।

    গ্রিনল্যান্ড জনসংখ্যায় কম হলেও প্রাকৃতিক সম্পদে বেশ সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ও সমুদ্র থেকে নজরদারি করতে অঞ্চলটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।

    গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুন করে শুল্ক আরোপ: ট্রাম্প
    পূর্ববর্তী খবরকারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
    পরবর্তী খবর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে: তারেক রহমান

    আরো সংবাদ পড়ুন

    মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘দ্বিমুখী নীতি’র তীব্র সমালোচনা করলেন আরাঘচি

    ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

    রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

    ২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

    মিশরে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

    August 13, 2026

    কক্সবাজারে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

    August 13, 2026

    মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি

    August 13, 2026

    মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

    August 13, 2026

    মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘দ্বিমুখী নীতি’র তীব্র সমালোচনা করলেন আরাঘচি

    August 13, 2026

    ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

    August 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.