Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 07:31: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গ্রিন কার্ড নিয়ে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র 
    আন্তর্জাতিক

    গ্রিন কার্ড নিয়ে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র 

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গ্রিন কার্ড নিয়ে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র 

    যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিরা এখন থেকে গ্রিন কার্ডের আবেদন করতে চাইলে তাদের নিজ নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস এই নতুন নীতিমালা ঘোষণা করেছে।

    শুক্রবার (২২ মে) প্রকাশিত এক নীতিগত স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়। খবর রয়টার্সের।  

    ইউএসসিআইএস-এর তত্ত্বাবধায়ক সংস্থা মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে নিজ দেশের দূতাবাসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। যুক্তরাষ্ট্রে থেকে স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ আর থাকছে না।

    মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, নতুন এই নীতির ফলে অভিবাসন ব্যবস্থায় থাকা দীর্ঘদিনের ‘ফাঁকফোকর’ বন্ধ হবে। একই সঙ্গে অন্যান্য বৈধ আবেদন দ্রুত নিষ্পত্তিতে সংস্থার সক্ষমতা বাড়বে। তবে বিশেষ পরিস্থিতিতে কোনো ব্যতিক্রমী ছাড় দেওয়ার সুযোগ থাকবে কি না, তা কেসভিত্তিক বা পরিস্থিতি বিবেচনা করে দেখা হবে বলে জানানো হয়।

    এদিকে মানবাধিকার ও শরণার্থী সহায়তাকারী সংগঠনগুলো এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। শরণার্থী ও অভিবাসীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সহায়তা সংস্থা এইচআইএএস বলেছে, নতুন এই নিয়মের কারণে মানবপাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী ও ঝুঁকিতে থাকা শিশুদের এমন দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখান থেকে তারা মূলত জীবন বাঁচাতে পালিয়ে এসেছিল। এর ফলে বহু মানুষ নতুন করে চরম নিরাপত্তার ঝুঁকিতে পড়বেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন আইন কঠোর করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এই নীতি পরিবর্তন এসেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

    এর আগে ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী ও গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নেয়। এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

    গ্রিন কার্ড নিয়ে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র
    পূর্ববর্তী খবরচীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
    পরবর্তী খবর দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

    আরো সংবাদ পড়ুন

    বিশ্বকাপ শেষ রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন

    পর্তুগালের বিপক্ষে এগিয়ে গেল স্পেন

    রোনালদো–ইয়ামালদের গোলের অপেক্ষা

    কোয়ার্টার ফাইনালে চোখ রেখে চলছে স্পেন–পর্তুগালের লড়াই

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্বকাপ শেষ রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন

    July 7, 2026

    পর্তুগালের বিপক্ষে এগিয়ে গেল স্পেন

    July 7, 2026

    রোনালদো–ইয়ামালদের গোলের অপেক্ষা

    July 7, 2026

    গোল শূন্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ করল স্পেন–পর্তুগাল

    July 7, 2026

    কোয়ার্টার ফাইনালে চোখ রেখে চলছে স্পেন–পর্তুগালের লড়াই

    July 7, 2026

    জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

    July 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.