Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 5 October 2026, 11:29: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » চাঁদের বুকে পরমাণু চুল্লি বসাতে মরিয়া তিন পরাশক্তি
    আন্তর্জাতিক

    চাঁদের বুকে পরমাণু চুল্লি বসাতে মরিয়া তিন পরাশক্তি

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কOctober 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চাঁদের বুকে পরমাণু চুল্লি বসাতে মরিয়া তিন পরাশক্তি

    ভবিষ্যতে মহাকাশে অভিযান চালানোর প্রস্তুতির অংশ হিসেবে চাঁদের জন্য পারমাণবিক চুল্লি তৈরির প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। চাঁদে স্থায়ী ঘাঁটি বানাতে, প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে এবং আরও গভীর মহাকাশে অভিযান পরিচালনায় পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে দেশগুলো।

    ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে এমন একটি পারমাণবিক চুল্লি তৈরির প্রস্তুতি নিতে বলেছে, যা মহাকাশযাত্রা সহ্য করতে পারবে এবং চাঁদের দক্ষিণ মেরুর কাছে কোনো ধরনের রক্ষণাবেক্ষণ ছাড়াই কার্যক্রম চালাতে পারবে। ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে চুল্লিটি উৎক্ষেপণের জন্য প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

    অন্যদিকে চীনের সঙ্গে গোপনীয় অংশীদারত্বের অংশ হিসেবে রাশিয়া ২০৩৬ সালের মধ্যে ‘সেলেনা’ (Selena) নামের একটি চন্দ্র পারমাণবিক চুল্লি তৈরির পরিকল্পনা করছে। চীনের নেতৃত্বে পরিচালিত চন্দ্রঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহ করাই হবে এই প্রকল্পের উদ্দেশ্য।

    যে কারণে চাঁদে পারমাণবিক চুল্লি চাচ্ছে দেশগুলো
    চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপন করতে হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উৎসের প্রয়োজন হবে। দিনের বেলায় সৌর প্যানেল থেকে বিদ্যুৎ পাওয়া সম্ভব। কিন্তু পৃথিবীর হিসাব অনুযায়ী চাঁদের এক একটি রাত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে স্থায়ী হয়। ফলে কেবল সৌরশক্তির ওপর নির্ভর করা কঠিন।

    পারমাণবিক চুল্লি সূর্যের আলো ছাড়াই কাজ করতে পারে এবং মানুষের হস্তক্ষেপ তেমন প্রয়োজন হয় না। দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ করতে পারে। প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও চীন যন্ত্রপাতি উষ্ণ রাখা এবং চন্দ্রযানগুলোর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সৌরশক্তি ও রেডিওআইসোটোপ ব্যবস্থা ব্যবহার করার পরিকল্পনা করছে। তবে বড় পরিসরে ঘাঁটি পরিচালনায় আরও বেশি বিদ্যুতের প্রয়োজন হবে।

    প্রতিবেদন অনুযায়ী, নাসার প্রস্তাবিত ‘লুনার রিঅ্যাক্টর ১’ থেকে ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই এটি পাঁচ বছর কাজ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার ‘সেলেনা’ চুল্লি সর্বোচ্চ ১০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং এক দশক স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য তৈরি করা হচ্ছে।

    এসব পরিকল্পনা সত্ত্বেও বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, চাঁদে পারমাণবিক চুল্লি তৈরিতে তাড়াহুড়ো করলে গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। রকেট উৎক্ষেপণ ব্যর্থ হলে পারমাণবিক চুল্লি-সংক্রান্ত দুর্ঘটনা ঘটতে পারে এবং তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। চাঁদে একটি চুল্লি স্থাপন ও রক্ষণাবেক্ষণও কঠিন হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

    পৃথিবীর পারমাণবিক চুল্লির বিপরীতে চাঁদের চুল্লিগুলোকে বিশেষ নিরাপত্তা কাঠামোর ভেতরে সুরক্ষিত রাখা কঠিন হবে। তাই নভোচারী ও যন্ত্রপাতি বিকিরণের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে চুল্লির আশপাশের এলাকাগুলোতে প্রবেশ সীমিত করার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

    ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশই তাদের পারমাণবিক চুল্লি নিষ্ক্রিয় অবস্থায় চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে। এতে পরিবহনের সময় কিছু ঝুঁকি কমানো সম্ভব হবে। তবে নিরাপত্তা পর্যালোচনার পরও সম্ভাব্য দুর্ঘটনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

    চাঁদের মালিকানা কার
    তিন দেশের মধ্যে এই প্রতিযোগিতা চাঁদে প্রবেশাধিকার ও সেখানকার সম্পদের মালিকানা নিয়েও প্রশ্ন তৈরি করেছে। ১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ বা মহাকাশ চুক্তিতে বলা হয়েছে, কোনো দেশ চাঁদকে নিজের ভূখণ্ড হিসেবে দাবি করতে পারবে না। তবে কোনো দেশ চাঁদে তাদের ঘাঁটির আশপাশের এলাকায় অন্যদের প্রবেশ সীমিত করতে পারবে কি না এবং চাঁদ থেকে আহরিত সম্পদের মালিক হতে পারবে কি না—এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি।

    চীন ও রাশিয়ার তৈরি কোনো পারমাণবিক চুল্লি চাঁদে একটি নিষিদ্ধ এলাকা তৈরি করতে পারে, এমন আশঙ্কার মধ্যে নাসা তাদের পরিকল্পনা দ্রুত এগিয়ে নিচ্ছে। এমন কোনো এলাকা তৈরি হলে মার্কিন নভোচারী ও রোভারগুলো চাঁদের কোন কোন এলাকায় যেতে পারবে, তা সীমিত হয়ে যেতে পারে।

    নিরাপত্তার কারণ দেখিয়ে এ ধরনের এলাকা তৈরি করা হলেও তা ‘আউটার স্পেস ট্রিটি’ অনুযায়ী মহাকাশে অবাধ প্রবেশাধিকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহাকাশ আইন বিশেষজ্ঞরা।

    তবে তিন পরাশক্তি এখনো প্রমাণ করতে পারেনি যে তাদের প্রস্তাবিত পারমাণবিক চুল্লিগুলো চাঁদে স্থাপন করে সফলভাবে পরিচালনা করা সম্ভব হবে। প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার সঙ্গে সঙ্গে তাদের নির্ধারিত সময়সীমাতেও পরিবর্তন আসতে পারে।

    চাঁদের বুকে পরমাণু চুল্লি বসাতে মরিয়া তিন পরাশক্তি
    পূর্ববর্তী খবরব্রাজিলে ফের ডানপন্থার উত্থান, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় পিছিয়ে বামপন্থীরা
    পরবর্তী খবর সোনার দাম কমলো, ভরি কত?

    আরো সংবাদ পড়ুন

    ব্রাজিলে ফের ডানপন্থার উত্থান, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় পিছিয়ে বামপন্থীরা

    গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

    ৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

    ঢাকায় বৃত্তাকার সড়ক নির্মাণকাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

    রিয়াদে সৌদি আরামকোতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা হুতিদের

    ইরান নিয়ে শিগগিরই সিদ্ধান্ত ট্রাম্পের, ‘সহজ অথবা কঠিন’ পথের হুঁশিয়ারি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

    October 5, 2026

    সোনার দাম কমলো, ভরি কত?

    October 5, 2026

    চাঁদের বুকে পরমাণু চুল্লি বসাতে মরিয়া তিন পরাশক্তি

    October 5, 2026

    ব্রাজিলে ফের ডানপন্থার উত্থান, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় পিছিয়ে বামপন্থীরা

    October 5, 2026

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    October 4, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

    October 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.