Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 3 October 2026, 03:18: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: ইসহাক দার
    আন্তর্জাতিক

    ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: ইসহাক দার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসহাক দার

    গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। পরবর্তীতে এর নাম দেওয়া হয় ‘মক্কা প্রতিরক্ষা জোট’। মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার (২ অক্টোবর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই চুক্তিটি মূলত আত্মরক্ষামূলক এবং কোনো আক্রমণাত্মক উদ্দেশ্যে এটি করা হয়নি।

    ইয়েমেনের হুতিরা সৌদি আরবে হামলা চালানোর কয়েক সপ্তাহ আগে গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। পরবর্তীতে এর নাম দেওয়া হয় ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ (মক্কা প্রতিরক্ষা জোট)। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো এই চুক্তিতেও বলা হয়েছে, সদস্য তিন দেশের যেকোনো একটির ওপর আক্রমণ হলে তা সবার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে।

    দার জানান, গত ৩১ আগস্ট চুক্তির আওতায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এবং জোটের সদর দপ্তর সৌদি আরবে স্থাপন করা হবে। তিনি জানিয়েছেন, পাকিস্তান এই জোটের প্রথম মহাসচিব হিসেবে লেফটেন্যান্ট জেনারেল (অব.) নোমান মাহমুদকে মনোনীত করেছে। একই সঙ্গে তিনি নোমান মাহমুদকে একজন ‘খুব ভালো ও ধার্মিক কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করেন।

    সৌদি আরব ১৭ থেকে ১৮ বার হামলার শিকার হয়েছে জানিয়ে পাকিস্তানের শীর্ষ এই কূটনীতিক বলেন, দেশটির সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় চুক্তির আওতায় আগামী সপ্তাহে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা সৌদি আরবকে রক্ষা করতে বাধ্য।’ জাতিসংঘ সনদও এ ধরনের জোটকে পদক্ষেপ নেওয়ার অনুমতি দেয় এবং ন্যাটোও একই নীতিতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

    হরমুজ প্রণালী প্রসঙ্গে ইসহাক দার বলেন, কৌশলগত এই জলপথ অতিক্রমের জন্য কোনো ফি বা সার্ভিস চার্জ থাকা উচিত নয়। সব পক্ষ নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করলেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই বিষয়টি ‘যেকোনো উপায়ে’ সমাধান করতে চান বলে তিনি জানান। আফগানিস্তান প্রসঙ্গে দার বলেন, দেশটির প্রতি পাকিস্তানের ‘শুভকামনা’ রয়েছে, তবে নিজেদের ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত না হয় তা কাবুলকে নিশ্চিত করতে হবে।

    তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান, বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং ফিতনা আল-হিন্দুস্তানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাদের প্রমাণ করতে হবে।’ দার আরও জানান, গত অক্টোবর থেকে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ রয়েছে এবং এর ফলে যে ফসল নষ্ট হয়েছে, সে সম্পর্কে পাকিস্তান অবগত।

    ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: ইসহাক দার
    পূর্ববর্তী খবরসিইসি জ্ঞানেশের পদত্যাগ দাবি: ১০ অক্টোবর ‘চলো দিল্লি’ আন্দোলনের ডাক জেন-জিদের
    পরবর্তী খবর সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা: পাটমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    সিইসি জ্ঞানেশের পদত্যাগ দাবি: ১০ অক্টোবর ‘চলো দিল্লি’ আন্দোলনের ডাক জেন-জিদের

    যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বড় অভিযানে নামছে সৌদি, পারবে কি হুতিদের হটাতে

    বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি

    মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

    ইসরায়েলে বিমান বিধ্বস্ত

    মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা: পাটমন্ত্রী

    October 3, 2026

    ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: ইসহাক দার

    October 3, 2026

    সিইসি জ্ঞানেশের পদত্যাগ দাবি: ১০ অক্টোবর ‘চলো দিল্লি’ আন্দোলনের ডাক জেন-জিদের

    October 3, 2026

    অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

    October 3, 2026

    ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

    October 3, 2026

    দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

    October 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.