Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 24 August 2026, 04:56: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ট্রাম্পের ওপর মার্কিনিদের আস্থায় বড় ধস, বলছে জরিপ
    আন্তর্জাতিক

    ট্রাম্পের ওপর মার্কিনিদের আস্থায় বড় ধস, বলছে জরিপ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ট্রাম্পের ওপর মার্কিনিদের আস্থায় বড় ধস, বলছে জরিপ

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপে অসন্তোষ বেড়েছে। দেশটির উল্লেখযোগ্যসংখ্যক মানুষ তার অভিবাসননীতি ও কার্যক্রমের ওপর আস্থা হারিয়েছেন। তারা বলছেন, ট্রাম্প অভিবাসন ইস্যুতে বাড়াবাড়ি করেছেন। সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে বলা হয়েছে, অভিবাসন বিষয়ে জনসমর্থন কমে গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ বিষয়টি অর্থনীতি বা ইরানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

    রোববার প্রকাশিত নতুন এক সমীক্ষা অনুযায়ী, মাত্র ৩৯ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক অভিবাসন বিষয়ে ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করেছেন। দ্বিতীয় মেয়াদের শুরুতে এ হার ছিল ৪৯ শতাংশ।

    আল জাজিরা জানিয়েছে, জনগণের এমন অবস্থানের পরও ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রতি ১০ জন সমর্থকের মধ্যে প্রায় ৮ জনই অভিবাসন বিষয়ে তার পদক্ষেপকে সমর্থন করে চলেছেন। দ্বিতীয় মেয়াদের শুরুর তুলনায় এ সংখ্যা সামান্য কমেছে। সে সময় প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৯ জন রিপাবলিকান তার পদক্ষেপকে সমর্থন করতেন। তবে এ বিষয়ে তার নিজস্ব সমর্থকগোষ্ঠীর মধ্যে সমর্থন এখনো মোটামুটি স্থিতিশীল রয়েছে।

    রিপাবলিকানরা অর্থনীতি বা ইরান ইস্যুর তুলনায় ট্রাম্পের অভিবাসননীতি পরিচালনার পদ্ধতিকে বেশি সমর্থন করেছেন। গত মাসে এপি-এনওআরসি জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানে ট্রাম্পের ভূমিকার প্রতি রিপাবলিকানদের সমর্থন সামান্য কমেছে।

    সম্প্রতি পলিটিকোর একটি জরিপে দেখা গেছে, নিজেদের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মেগা) সমর্থক হিসেবে পরিচয় দেওয়া ভোটারদের মাত্র এক-তৃতীয়াংশ মনে করেন, ইরানের সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক মূল্য দেওয়া যৌক্তিক ছিল। সাধারণত এই ভোটাররাই ট্রাম্পের সবচেয়ে দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত।

    অভিবাসন বিষয়ে ট্রাম্প সীমা লঙ্ঘন করেছেন কি না, তা নিয়ে মার্কিনিরা বিভক্ত। প্রায় অর্ধেক মার্কিন প্রাপ্তবয়স্ক মনে করেন, বৈধ অভিবাসন সীমিত করার ক্ষেত্রে ট্রাম্প ‘অনেক বেশি বাড়াবাড়ি’ করেছেন। আবার ৪৭ শতাংশের মতে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বহিষ্কারের ক্ষেত্রে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

    খুব কমসংখ্যক রিপাবলিকান তথা প্রতি ১০ জনে দুজন বা তারও কম সংখ্যক মনে করেন, দেশে অবৈধভাবে থাকা অভিবাসীদের বহিষ্কার করা বা বৈধ অভিবাসন সীমিত করার ক্ষেত্রে ট্রাম্প ‘মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি’ করেছেন।

    অর্থনীতি বিষয়েও ট্রাম্পের সামগ্রিক জনসমর্থন কমেছে। প্রতি ১০ জন মার্কিন প্রাপ্তবয়স্কের মধ্যে মাত্র ৩ জন অর্থাৎ ৩২ শতাংশ তার অর্থনীতি পরিচালনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। দ্বিতীয় মেয়াদের শুরুতে এ হার ছিল ৪০ শতাংশ। অর্থাৎ শুরুর অবস্থানের তুলনায় তার জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে।

    ট্রাম্পের ওপর মার্কিনিদের আস্থায় বড় ধস
    পূর্ববর্তী খবর৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ আ. লীগের তৎপরতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
    পরবর্তী খবর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইসমাইল বাঘাই

    আরো সংবাদ পড়ুন

    ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

    হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

    রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

    বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি: শামা ওবায়েদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাউজানে উপজেলা প্রশাসনের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    August 23, 2026

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    August 23, 2026

    ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

    August 23, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান

    August 23, 2026

    বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    August 23, 2026

    সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

    August 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.