Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 12:04: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত, তবে আমরা দ্বি-রাষ্ট্র সমাধান চাই: ম্যাক্রোঁ
    আন্তর্জাতিক

    ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত, তবে আমরা দ্বি-রাষ্ট্র সমাধান চাই: ম্যাক্রোঁ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 30, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ম্যাক্রোঁ

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নতুন  যুদ্ধবিরতির যে প্রস্তাব পেশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

    সেই সঙ্গে তিনি বলেছেন, এই প্রস্তাবের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা; অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিন নামের দুটি পৃথক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা।

    গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, “গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন যে যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করেছেন, তাকে আমরা স্বাগত জানাই। আমি আশা করছি যে এই পরিকল্পনায় ইসরায়েল দৃঢ়ভাবে যুক্ত হবে। আর বর্তমান বাস্তবতায় এই প্রস্তাব মেনে নেওয়া এবং অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দেওয়া ছাড়া হামাসের সামনে আর কোনো পথ নেই।”

    “তবে আমরা আরও প্রত্যাশা করছি যে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে জাতিসংঘের ১৪২টি রাষ্ট্র দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে যে রায় দিয়েছে, নতুন এই শান্তি প্রস্তাব তা বাস্তবায়নের পথও খুলে দেবে।”

    সোমবার বিকেলের দিকে হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত ২০টি পয়েন্ট সম্বলিত একটি নতুন প্রস্তাব পেশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নুতন প্রস্তাবে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের অবসানের পাশাপাশি যুদ্ধের পর গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজের নাম প্রস্তাব করেছেন তিনি। পাশাপাশি হামাসকে অস্ত্র সমর্পণ করার শর্তও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।

    ট্রাম্প বলেন, “আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে বিস্তৃত আলোচনা আলোচনা শেষে আজ মঙ্গলবার আমি আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব পেশ করছি; এবং আমি অবশ্যই বলব যে এই প্রস্তাব লোকজন ইতোমধ্যেই পছন্দ করেছে।” সংবাদ সম্মেলনের আগে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী নতুন প্রস্তাবে সমর্থন দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

    গত ২২ সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের সাধঅরণ পরিষদে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। জাতিসংঘের ১৪২টি সদস্যরাষ্ট্র সেই সম্মেলনে অংশ নিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই সম্মেলন বয়কট করেছিল।

    ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত তবে আমরা দ্বি-রাষ্ট্র সমাধান চাই : ম্যাক্রোঁ
    পূর্ববর্তী খবরপাচার হওয়া কিছু অর্থ ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব
    পরবর্তী খবর বান্ধবীকে সাথে নিয়ে পূজা মন্ডপে ঘুরছেন সৃজিত

    আরো সংবাদ পড়ুন

    কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৭

    শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 2026

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    July 3, 2026

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    July 3, 2026

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    July 3, 2026

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    July 3, 2026

    কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৭

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.