Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 04:16: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ট্রাম্পের শুল্ক চাপের মধ্যে ভারতকে তেল কেনায় ‘ডিসকাউন্ট’ দিলো রাশিয়া
    আন্তর্জাতিক

    ট্রাম্পের শুল্ক চাপের মধ্যে ভারতকে তেল কেনায় ‘ডিসকাউন্ট’ দিলো রাশিয়া

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ট্রাম্পের শুল্ক চাপের মধ্যে ভারতকে তেল কেনায় ‘ডিসকাউন্ট’ দিলো রাশিয়া

    মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান শুল্ক চাপের মধ্যে, রাশিয়া ভারতকে তেলের উপর বড় ছাড় দিয়েছে। তার মানে রাশিয়া থেকে আরও কম দামে জ্বালানি তেল কিনতে পারবে ভারত। সেপ্টেম্বর ও আগামী অক্টোবর থেকে প্রতিটি কার্গোতে ব্যারেলপ্রতি ৩­-৪ ডলার কম দামে রুশ উরাল গ্রেড তেল কিনতে পারবে নয়াদিল্লি।

    ব্লুমবার্গের বরাতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল কেনা এবং ইউক্রেন যুদ্ধে ইন্ধন জোগানোর জন্য ভারতের শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুতে নয়াদিল্লি রাশিয়ার অপরিশোধিত তেলের একটি প্রধান আমদানিকারক হয়ে ওঠে।

    ভারতীয় পণ্যে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পরও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। এখন, ওয়াশিংটনের বারবার সমালোচনার পর, ভারত মস্কো এবং বেইজিংয়ের আরও কাছাকাছি পৌঁছেছে বলে প্রতিবেদনে বলা হয়।

    এমনকি চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে, রাশিয়া এবং ভারতের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। একইভাবে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও দেখা করেছিলেন এবং দুই দেশ প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

    এদিকে, হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো ভারতের তীব্র সমালোচনা করে বলেছিলেন, পুতিন ইউক্রেন আক্রমণ করার আগে, ভারত রাশিয়ার কাছ থেকে এত বেশি তেল কিনত না। এরপর কী হল? এখন, রাশিয়ান পরিশোধকরা ছাড় দেয়, ভারত তা পরিশোধন করে এবং তারপর ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার কাছে প্রিমিয়ামে বিক্রি করে। এভাবে রাশিয়ান যুদ্ধযন্ত্রকে জ্বালানি দিচ্ছে ভারত।

    এদিকে, হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভারত রাশিয়া থেকে ছাড়ের দামে তেল আমদানি করার পাশাপাশি দেশটি থেকে আরও এস-৪০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পাবে।

    রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, এস-৪০০ সিস্টেমের সরবরাহ বৃদ্ধির জন্য মস্কো এবং নয়াদিল্লি আলোচনা করছে এবং রাশিয়া ২০২৬ এবং ২০২৭ সালে শেষ দুটি ইউনিট ভারতে সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।

    ২০১৮ সালে ভারত এবং রাশিয়ার মধ্যে পাঁচটি ইউনিটের জন্য ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি প্রতিরক্ষা ব্যবস্থা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মধ্যে তিনটি সরবরাহ করা হয়েছে।

    ট্রাম্পের শুল্ক চাপের মধ্যে ভারতকে তেল কেনায় ‘ডিসকাউন্ট’ দিলো রাশিয়া
    পূর্ববর্তী খবরক্রিম মাশরুম স্যুপ তৈরির রেসিপি
    পরবর্তী খবর অভিনেত্রী রানিকে ১০২ কোটি টাকা জরিমানা

    আরো সংবাদ পড়ুন

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.