Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 6 August 2026, 07:29: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার
    আন্তর্জাতিক

    ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 28, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার

    দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)। ট্রানজিট না থাকায় কমবে সময়, বাঁচবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা। আপাতত সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ।

    আনুষ্ঠানিকভাবে আকাশপথে ঢাকা-করাচি-ঢাকা নন-স্টপ ফ্লাইট শুরুর মাধ্যমে পুরোনো সম্পর্কের ভিত আরও শক্ত করার পথে দুই দেশ।

    দীর্ঘদিন পর পাকিস্তানে বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। যাত্রীরা বলেন, পাকিস্তানটা কেমন সেটা দেখার স্বপ্ন অনেকেরই আছে। বিমান চলাচলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক পুনরায় চালু হলে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও উন্নতি হবে।

    ঢাকা থেকে করাচি ১৪৭১ মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে ১৬২ সিটের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ। সপ্তাহে আপাতত বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে করাচি রুটে। প্রথম ফ্লাইটেই যাত্রীদের প্রত্যাশিত সাড়া পাওয়া গেছে।

    বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, প্রথম ফ্লাইটের সব সিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় ফ্লাইটের সিটও ৮০ শতাংশের বেশি বিক্রি হয়েছে। এখন যারা যাত্রা করছেন, আগে সরাসরি ফ্লাইট না থাকায় তাদের অনেক ঘুরতে হতো। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সময় অনেক কমে এসেছে। তিন ঘণ্টার মধ্যেই যাত্রা সম্পন্ন হবে এবং প্যাসেঞ্জারদের ট্রানজিটের ঝামেলাও নেই, তাই ভ্রমণ হবে খুবই স্বাচ্ছন্দ্য ও দ্রুত।

    প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতিবছর পর্যটন খাত থেকে ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার রাজস্ব আয় করে পাকিস্তান সরকার। বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণপিপাসুদের পাশাপাশি ঢাকা-করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ।

    দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, দুই দেশের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের বিমান চলাচল শুধু যাত্রী পরিবহনেই লাভজনক হবে না, বরং কার্গো পরিবহনের ক্ষেত্রেও এখানে প্রচুর সুযোগ রয়েছে।

    উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা-করাচি রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। এতদিন যাত্রীদের দুবাই, দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। নতুন ব্যবস্থায় রাউন্ড ট্রিপে ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হয়ে সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

    ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার
    পূর্ববর্তী খবরইতালিতে জরুরি অবস্থা ঘোষণা
    পরবর্তী খবর বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

    আরো সংবাদ পড়ুন

    বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

    জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

    জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত

    আমার আর কোনও উপায় নেই: ট্রাম্প

    জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

    জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের আঁতুড়ঘর: ড. ইউনূস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

    August 5, 2026

    জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

    August 5, 2026

    জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 5, 2026

    জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত

    August 5, 2026

    প্রযুক্তি কিনে নয়, উদ্ভাবনের মাধ্যমেই অর্জিত হবে অর্থনৈতিক সার্বভৌমত্ব: ববি হাজ্জাজ

    August 5, 2026

    আমার আর কোনও উপায় নেই: ট্রাম্প

    August 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.