Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 3 September 2026, 02:55: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » থাইল্যান্ড-কাম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দিনেও সংঘর্ষ চলছে, নিহতের সংখ্যা বেড়ে ১৫
    আন্তর্জাতিক

    থাইল্যান্ড-কাম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দিনেও সংঘর্ষ চলছে, নিহতের সংখ্যা বেড়ে ১৫

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষ গড়িয়েছে দ্বিতীয় দিনে।

    শুক্রবার (২৫ জুলাই) দুই দেশের সেনাবাহিনী ভারী কামান ও রকেট দিয়ে একে অপরের দিকে হামলা চালিয়েছে।

    যার ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৫ জনে। মূলত সংঘর্ষ বন্ধে আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়ছেই। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ভোর হওয়ার আগেই থাইল্যান্ডের উবন রাতচাথানি ও সুরিন প্রদেশে কাম্বোডিয়ার সেনারা রুশ-নির্মিত বিএম-২১ রকেট সিস্টেম ও ভারী কামান দিয়ে হামলা চালায়। এই হামলার জবাবে থাই সেনাবাহিনীও “যথাযথ প্রতিরক্ষা ব্যবস্থা” নেয় বলে জানানো হয়।

    থাইল্যান্ড জানায়, ১ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

    সংঘর্ষটি শুরু হয় বৃহস্পতিবার একটি বিতর্কিত সীমান্ত এলাকায়। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে এই সীমান্তে সার্বভৌমত্ব নিয়ে বিরোধ চলছে। ছোট অস্ত্রের গুলির লড়াই দ্রুত ছড়িয়ে পড়ে কমপক্ষে ছয়টি অঞ্চলে ভারী গোলাগুলিতে। মূলত থাইল্যান্ড ও কাম্বোডিয়ার সীমান্ত বরাবর প্রায় ১৩০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এই সংঘর্ষ।

    থাইল্যান্ডের সুরিন প্রদেশে রয়টার্সের সাংবাদিকরা শুক্রবারও থেমে থেমে বিস্ফোরণের শব্দ শুতে পাচ্ছেন এবং স্থানীয় রাস্তা ও পেট্রোল পাম্পগুলোর আশপাশে সশস্ত্র সেনা উপস্থিতি বাড়তে দেখেছেন।

    এছাড়া থাইল্যান্ডের সেনাবাহিনীর একটি বহর — যাতে ডজনখানেক ট্রাক, সাঁজোয়া যান ও ট্যাঙ্ক রয়েছে — ধানক্ষেত ঘেরা প্রাদেশিক সড়ক দিয়ে সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানানো হয়েছে।

    থাইল্যান্ড-কাম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দিনেও সংঘর্ষ চলছে নিহতের সংখ্যা বেড়ে ১৫
    পূর্ববর্তী খবরবার্ন ইউনিটে চিকিৎসা সেবা শুরু করেছে চীনা বিশেষজ্ঞ দল
    পরবর্তী খবর ২৯ জুলাই চূড়ান্ত শুল্ক আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

    আরো সংবাদ পড়ুন

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ: গুরুত্ব পেল জনগণকেন্দ্রিক সম্পর্ক

    স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

    ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

    পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

    September 2, 2026

    কমলো এলপি গ্যাসের দাম

    September 2, 2026

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    September 2, 2026

    জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

    September 2, 2026

    স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ: গুরুত্ব পেল জনগণকেন্দ্রিক সম্পর্ক

    September 2, 2026

    স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

    September 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.