Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 8 September 2026, 05:22: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়াং
    আন্তর্জাতিক

    ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়াং

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 9, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়াং

    ফিলিপাইনে সুপার টাইফুন ফুং-ওয়াংয়ের আগমনে প্রায় এক মিলিয়ন বা ১০ লাখ মানুষকে তাদের ঘর-বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী ঝড়টি উত্তর-পূর্ব ফিলিপাইন আঘাত করা শুরু করেছে। এর ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ইতিমধ্যে জীবন হুমকিতে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া বিভাগ।

    এর আগে সম্প্রতি দেশটিতে টাইফুন কালমায়েগি আঘাত হানে। ওই ঝড়ে ফিলিপাইনজুড়ে ২২৪ জন মানুষ নিহত হন। দেশটির বায়ুমণ্ডলীয় ও জ্যোতির্বিজ্ঞান পরিষেবা প্রশাসন জানিয়েছে, ফুং-ওয়াং রোববার রাতে অরোরা প্রদেশে আঘাত হানতে পারে। টাইফুনটির সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার এবং ঝোড়ো বাতাসের গতি ২৩০ কিলোমিটার পর্যন্ত।

    দেশটির আবহাওয়া সংস্থা সর্বোচ্চ ৫ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। বিশেষ করে কাতানডুয়ানেস, কামারিনেস সুর ও অরোরা প্রদেশসহ দক্ষিণ-পূর্ব এবং মধ্য ফিলিপাইনে দেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা সংকেত।

    ফিলিপাইন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ইতিমধ্যেই দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রতিবেদনে বলা হয়, প্রায় ৯ লাখ ১৬ হাজার ৮৬০ মানুষকে উচ্চঝুঁকিপূর্ণ গ্রাম থেকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। প্রতিরক্ষা সচিব গিলবার্ট টিওডোরো জুনিয়র সতর্ক করে বলেন, পূর্ব সতর্কতার মাধ্যমে মানুষকে সরিয়ে নেয়া জরুরি, যাতে শেষ মুহূর্তে উদ্ধারকাজে পুলিশ, সেনা ও উদ্ধারকর্মীদের জীবন ঝুঁকিতে না পড়ে।’

    দেশটির সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, ফুং-ওয়াংয়ের কারণে ৩ কোটিরও বেশি মানুষ বিপদের সম্মুখীন হতে পারে। পরিবারের সাথে পালিয়ে আসা ৫০ বছর বয়সী ক্রিস্টোফার সানচেজ বলেন, ‘আমরা খবরে শুনেছি যে টাইফুনটি খুব শক্তিশালী, তাই আমরা তাড়াতাড়ি সরে এসেছি।’

    ফাং-ওয়াং ঘূর্ণিঝড়ের কারণে সোমবার ও মঙ্গলবার স্কুল এবং বেশিরভাগ সরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত কমপক্ষে ৩২৫টি অভ্যন্তরীণ এবং ৬১টি আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করা হয়েছে। জানা গেছে, বর্তমানে কমপক্ষে ১০৯টি সমুদ্রবন্দরে ৬ হাজার ৬০০ জনেরও বেশি যাত্রী এবং পণ্যবাহী কর্মীরাও আটকা পড়েছেন।

    এছাড়া ম্যানিলা মহানগরসহ ২০টিরও বেশি প্রদেশ এবং অঞ্চলের উপকূলে ৩ মিটরের (১০ ফুট) বেশি উচ্চতার “জীবন-হুমকিপূর্ণ এবং ক্ষতিকারক ঝড়ের ঝুঁকি” সম্পর্কে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

    ফিলিপাইন প্রতি বছর প্রায় ২০টি টাইফুন এবং ঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। দেশটি প্রায়শই ভূমিকম্পের শিকার হয়। এছাড়া এক ডজনেরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে ফিলিপাইন, যা এটিকে বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে।

    ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়াং
    পূর্ববর্তী খবর‘দ্য গার্লফ্রেন্ড’ নিয়ে আবেগাপ্লুত রাশমিকা মান্দানা
    পরবর্তী খবর চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

    সান ডিয়েগোর এয়ারপোর্টে বিমান দুর্ঘটনায় নিহত ২

    লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, দুই শিশুসহ নিহত ১১

    পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতির স‌ঙ্গে দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

    September 8, 2026

    ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    September 8, 2026

    মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    September 8, 2026

    ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    September 8, 2026

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর

    September 8, 2026

    গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    September 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.