Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 01:09: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলো থাইল্যান্ড
    আন্তর্জাতিক

    নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলো থাইল্যান্ড

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 5, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলো থাইল্যান্ড

    ব্যবসায়ী ধনকুবের আনুতিন চার্নভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে থাইল্যান্ডের পার্লামেন্ট। এ নিয়ে দুই বছরের মধ্যে দেশটিতে তিন প্রধানমন্ত্রী হলেন।

    দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর সদস্য পেতংতার্ন সিনাওয়াত্রাকে গত সপ্তাহে সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়। মূলত সীমান্ত সংঘাত মোকাবিলায় কম্বোডিয়ার সঙ্গে নীতি লঙ্ঘনের দায়ে তাকে এ পদ থেকে অপসারণ করা হয়।

    আনুতিনের দল ভুমজাইথাই সিনাওয়াত্রার ফিউ থাইয়েরে সঙ্গে জোটবদ্ধ হলেও সেখান থেকে বেরিয়ে যায় এবং সংসদে প্রধানমন্ত্রী পদে ব্যাপক অসমর্থন অর্জন করে। তবে থাইল্যান্ডের সমস্যা হয়তো এখানেই শেষ নয়। কারণ দেশটির আদালতের হস্তক্ষেপ এবং সামরিক অভ্যুত্থানে অল্প সময়ের মধ্যে একাধিক নেতার পরিবর্তন হয়েছে।

    অনুতিনের প্রধানমন্ত্রী পদে বসার ঘটনা সিনাওয়াত্রা পরিবারের জন্য বড় ধাক্কা। ২০০১ সালে পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশটির রাজনীতিতে এই পরিবার আধিপত্য ধরে রেখেছে।

    বৃহস্পতিবার রাতে থাকসিনকে বহনকারী একটি ব্যক্তিগত বিমান দেশ ছাড়ায় থাইল্যান্ডজুড়ে তীব্র আলোচনার জন্ম দেয়। শুক্রবার সকালে থাকসিন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি চিকিৎসার জন্য দুবাই গেছেন। তবে ৯ সেপ্টেম্বরের আদালতের শুনানিতে হাজির হওয়ার জন্য তিনি দেশে ফিরবেন। ওই মামলায় তার আবারও কারাগারে যাওয়ার ঝুঁকি রয়েছে।

    অতীতে সিনাওয়াত্রাদের জনমুখী নীতি নিম্নআয়ের থাই জনগণের বিপুল সমর্থন পেয়েছিল। তবে এসব নীতি ব্যাংককের রক্ষণশীল রাজতন্ত্রী অভিজাতদের সঙ্গে তাদের সংঘাত বাড়ায়।

    থাকসিন ও তার বোন ইংলাক—দুজনই প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু ২০০৬ ও ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানে তারা ক্ষমতাচ্যুত হন।

    পেতংতার্ন প্রধানমন্ত্রী হলে সেটি পরিবারটির প্রত্যাবর্তন হিসেবে দেখা হয়েছিল। তবে তার অপসারণ প্রমাণ করে, রক্ষণশীল-রাজতন্ত্রী অভিজাতদের আস্থা তারা আবারও হারিয়েছে।

    নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলো থাইল্যান্ড
    পূর্ববর্তী খবরযুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ৩০ বাংলাদেশি
    পরবর্তী খবর গুরুতর আহত পাক সংগীতশিল্পী কুরাতুলাইন বালুচ

    আরো সংবাদ পড়ুন

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

    বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩

    বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

    মধ্যরাতে তেল চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 4, 2026

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    September 4, 2026

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    September 4, 2026

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    September 4, 2026

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    September 4, 2026

    বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.