Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 25 September 2026, 08:14: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নিরাপত্তা হুমকির মুখে নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় নামিয়ে আনলেন নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    নিরাপত্তা হুমকির মুখে নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় নামিয়ে আনলেন নেতানিয়াহু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 24, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নিরাপত্তা হুমকির মুখে নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় নামিয়ে আনলেন নেতানিয়াহু

    নিরাপত্তা ইস্যুতে সতর্কবার্তার মুখে নিউইয়র্কে নিজের আসন্ন সফর সংক্ষিপ্ত করে মাত্র কয়েক ঘণ্টায় নামিয়ে এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানায়, জাতিসংঘে ভাষণ এবং আনুষঙ্গিক জরুরি কার্যাবলী কয়েক ঘণ্টার মধ্যে শেষ করে নিউইয়র্ক ত্যাগ করবেন তিনি।

    ইসরায়েলের চ্যানেল ১৩ জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে অবস্থান দীর্ঘায়িত না করার পরামর্শ দিয়েছেন। আলোচনার সময় উপস্থাপিত ‘গোয়েন্দা তথ্যে’ কিছু নির্দিষ্ট সতর্কবার্তা ছিল, যার ভিত্তিতে সফর সংক্ষিপ্ত করার সুপারিশ করা হয়। তবে এসব সতর্কবার্তার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    এর আগে বুধবার স্থানীয় সময় গভীর রাতে ইসরায়েল ত্যাগ করে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছান নেতানিয়াহু। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিয়ে রাতযাপন না করে আজই ইসরায়েলে ফিরে যাবেন তিনি।

    গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা এবং অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নিউইয়র্কে তীব্র বিক্ষোভের পূর্বাভাসের মধ্যেই এ সফরে যাচ্ছেন নেতানিয়াহু। এ ছাড়া নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি স্পষ্টভাবে নেতানিয়াহুকে একজন ‘যুদ্ধাপরাধী’ এবং ‘ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী’ হিসেবে অভিহিত করার একদিন পরই যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি।

    মামদানি এর আগে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষকে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানান। তবে তিনি স্বীকার করেন, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের এটি কার্যকর করার আইনি এখতিয়ার নেই।

    গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

    নিরাপত্তা হুমকির মুখে নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় নামিয়ে আনলেন নেতানিয়াহু
    পূর্ববর্তী খবরস্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
    পরবর্তী খবর ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২ জন

    আরো সংবাদ পড়ুন

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

    হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত: জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

    নেপালের প্রধানমন্ত্রীর ভাষণে ‘জলবায়ু কূটনীতি’, বিশ্বকে দিলেন সতর্কবার্তা

    ইরান যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের: পেজেশকিয়ান

    তারেক-শেহবাজের প্রথম বৈঠক, বাংলাদেশকে নিয়ে যে বার্তা দিল পাকিস্তান

    হুতিদের হামলা ঠেকাতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

    September 25, 2026

    আজকের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    September 25, 2026

    দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে বাংলাদেশ-ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে সমঝোতা সই

    September 25, 2026

    হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত: জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

    September 25, 2026

    নেপালের প্রধানমন্ত্রীর ভাষণে ‘জলবায়ু কূটনীতি’, বিশ্বকে দিলেন সতর্কবার্তা

    September 25, 2026

    নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

    September 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.