Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 28 June 2026, 10:03: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়ার আবেদন খারিজ করে দিলো আইসিসি
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়ার আবেদন খারিজ করে দিলো আইসিসি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়ার আবেদন খারিজ করে দিলো আইসিসি

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তুলে নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন করেছে ইসরায়েল। কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়েছেন হেগের এ আদালত। বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

    প্রতিবেদন অনুযায়ী, আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক রায়ে বিচারকরা জানান, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে চলমান তদন্ত স্থগিত করার আবেদনও বাতিল করা হয়েছে। আদালত বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে যে আপিল, আদালতের এখতিয়ার নিয়ে করা হয়েছে, তা বিচারাধীন রয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার বৈধতা বজায় থাকবে।

    ২০২৩ সালের ২১ নভেম্বর গাজা সংঘাতের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু, গালান্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আইসিসি। ফেব্রুয়ারিতে হামাস নেতা আল-মাসরির (মোহাম্মদ দেইফ নামেও পরিচিত) মৃত্যুর তথ্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা বাতিল করা হয়।

    হেগভিত্তিক এই আদালতের এখতিয়ার অস্বীকার করে ইসরায়েল এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগকে মিথ্যা দাবি করে আসছে দেশটি। ইসরায়েল বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে তারা গাজায় সামরিক অভিযান চালাচ্ছে।

    নেতানিয়াহু ও গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের যুক্তিতে ইসরায়েল দাবি করেছিল, এপ্রিল মাসে আইসিসির আপিল বিভাগের নির্দেশে তাদের এখতিয়ার নিয়ে বিচারপূর্ব কক্ষে পুনর্বিবেচনার যে নির্দেশ দেওয়া হয়, তাতে এসব পরোয়ানার ভিত্তি খারিজ হয়ে যায়। তবে বুধবার বিচারকরা বলেন, এ যুক্তি ভুল এবং এখতিয়ারের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পরোয়ানাগুলো বহাল থাকবে।

    এই এখতিয়ার সম্পর্কিত রায়ের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি আইসিসি। এর আগে, গত জুনে আইসিসির চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানার জবাবে আইসিসির ইতিহাসে এই প্রথম এমন পদক্ষেপ নেয় ওয়াশিংটন। ওই চার বিচারকের মধ্যে দুজন ইসরায়েলের আবেদন খারিজে সংশ্লিষ্ট বিচারক প্যানেলে ছিলেন।

    নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়ার আবেদন খারিজ করে দিলো আইসিসি
    পূর্ববর্তী খবরঢাকাসহ তিন বিভাগে কমবে দিনের তাপমাত্রা
    পরবর্তী খবর বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

    আরো সংবাদ পড়ুন

    পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

    ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

    ভারতে নিজের নামে সড়কের নামকরণ, প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন মা

    পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে আলোচনা হলো

    ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মেসির গোলে জর্ডানের বিপক্ষে ৩-১ এগিয়ে আর্জেন্টিনা

    June 28, 2026

    এক গোল শোধ দিলো জর্ডান

    June 28, 2026

    মাঠে নামলো মেসি

    June 28, 2026

    কলম্বিয়ার সাথে ড্র: গ্রুপ রানার্সআপ পর্তুগাল

    June 28, 2026

    ২গোল এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

    June 28, 2026

    তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের: পররাষ্ট্রমন্ত্রী

    June 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.