Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 23 July 2026, 06:12: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নেতানিয়াহু যুদ্ধাপরাধী-গণহত্যাকারী, ধরে বিচার করা উচিত: মামদানি
    আন্তর্জাতিক

    নেতানিয়াহু যুদ্ধাপরাধী-গণহত্যাকারী, ধরে বিচার করা উচিত: মামদানি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নেতানিয়াহু যুদ্ধাপরাধী-গণহত্যাকারী, ধরে বিচার করা উচিত: মামদানি

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘ ভয়াবহ গণহত্যাকারী’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তাকে গ্রেপ্তার করে বিচার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে স্বাগত জানানো হবে না। স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি এসব কথা বলেন।

    তিনি বলেন, নেতানিয়াহু ৭৩ হাজারের বেশি মানুষ হত্যার এবং হাজার হাজার শিশুর অঙ্গহানির জন্য দায়ী। তার হামলায় আহত হয়ে বেঁচে থাকা অনেক শিশুর অ্যানেসথেশিয়া (অবশ করার ওষুধ) ছাড়াই অঙ্গচ্ছেদ করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মামদানি আরও বলেন, নবজাতক হাসপাতাল ও প্রসূতি কেন্দ্রগুলোকে হামলার লক্ষ্যবস্তু করার ফলে অনেক নবজাতক বেঁচে থাকার সুযোগও হারাচ্ছে।

    তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে স্বাগত জানানো হবে না। বরং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা নিউইয়র্ক সিটিতে কার্যকর করা সম্ভব কি না, সে বিষয়ে সিটি প্রশাসন প্রযোজ্য আইনের আওতায় থাকা সব পথ পর্যালোচনা করছে।

    জোহরান মামদানি বলেন, খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে নেতানিয়াহু অসংখ্য মানুষকে অনাহারে রেখেছেন। এ ছাড়া শত শত ত্রাণকর্মী ও সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    তিনি বলেন, গত মাসেই জাতিসংঘ নিশ্চিত করেছে, তথাকথিত যুদ্ধবিরতির আট মাসেরও বেশি সময় পরও ফিলিস্তিনি শিশুরা ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হামলার শিকার হয়ে নিহত হচ্ছে। দিন দিন নিহতের এ তালিকা আরও দীর্ঘ হচ্ছে বলেও মন্তব্য করেন নিউইয়র্ক সিটির এই মেয়র।

    আন্তর্জাতিক অপরাধ আদালতের অবস্থানের সঙ্গে একমত পোষণ করে মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার ও গ্রেপ্তার হওয়া উচিত, যেমনটি আইসিসির অভিযুক্ত অন্য যে কারও ক্ষেত্রেই হওয়া উচিত।

    তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই উল্লেখ করে তিনি পরোয়ানা বাস্তবায়ন করতে ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানান।

    উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সামনে পাচ্ছেন জোহরান মামদানি। আর সেই অধিবেশনকে সামনে রেখে গত কয়েক দিন ধরেই নেতানিয়াহুর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে তিনি নিজের কঠোর অবস্থান প্রকাশ করে আসছেন তিনি।

    নেতানিয়াহু যুদ্ধাপরাধী-গণহত্যাকারী ধরে বিচার করা উচিত: মামদানি
    পূর্ববর্তী খবরএকনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
    পরবর্তী খবর ধর্মভিত্তিক রাষ্ট্রের ধারণা পাকিস্তান রাষ্ট্রে কার্যকর প্রমাণিত হয়নি: তথ্যমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ; ১৬ মেট্রো স্টেশন বন্ধ 

    উত্তাল দিল্লি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ ঘোষণা

    লোহিত সাগরে সৌদির দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

    সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    July 23, 2026

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    July 23, 2026

    ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 23, 2026

    গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

    July 23, 2026

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    July 23, 2026

    ট্রাইব্যুনালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

    July 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.