Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 18 July 2026, 04:01: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পশ্চিমা উসকানি পেলে ‘কঠোর জবাব’ দেবে রাশিয়া: ল্যাভরভ
    আন্তর্জাতিক

    পশ্চিমা উসকানি পেলে ‘কঠোর জবাব’ দেবে রাশিয়া: ল্যাভরভ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পশ্চিমা উসকানি পেলে ‘কঠোর জবাব’ দেবে রাশিয়া: ল্যাভরভ

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ২৭ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন।

    জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন,

    “আমার দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে।”

    স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে তিনি বলেন, রাশিয়ার পশ্চিমা দেশগুলোতে আক্রমণের কোনো পরিকল্পনা নেই, তবে প্ররোচিত হলে জবাব দিতে প্রস্তুত। খবর আল জাজিরার।

    ল্যাভরভের এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইউরোপে ড্রোন ও যুদ্ধবিমান পাঠিয়ে হুমকি তৈরি করছে। তিনি এক্সে লিখেছেন,

    “রাশিয়া পরীক্ষা করছে ইউরোপ নিজেদের কতটা রক্ষা করতে পারে এবং মানুষের মনে সন্দেহ তৈরি করছে, যাতে তারা বলে— যদি নিজেদের রক্ষা করতে না পারি তবে কেন ইউক্রেনকে সহায়তা দেব?”

    রাশিয়া অবশ্য পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন ও এস্তোনিয়ায় যুদ্ধবিমান পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে। ডেনমার্কের বিমানবন্দরে অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ার ঘটনাতেও তারা জড়িত নয় বলে দাবি করছে।

    ল্যাভরভ পশ্চিমাদের অভিযোগকে “তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় দেখানো” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার স্পষ্ট করেছেন যে ন্যাটো বা ইইউ দেশ আক্রমণের কোনো পরিকল্পনা নেই।

    তবে তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় কিছুটা আশা দেখছেন। সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারের পক্ষে বক্তব্য দেওয়ার পরও ল্যাভরভ বলেন, “আমাদের এখনও রাশিয়া–আমেরিকা সংলাপ চালিয়ে যাওয়ার আশা রয়েছে, বিশেষ করে আলাস্কা সম্মেলনের পর।”

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, শনিবার তারা পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ডেরিলোভে ও মাইস্কে এবং দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের স্তেপোভে গ্রাম দখল করেছে।

    অন্যদিকে, ইউক্রেন জানিয়েছে তারা রাশিয়ার চুভাশিয়া অঞ্চলের একটি তেল পাম্পিং কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে।

    খেরসন অঞ্চলে রাশিয়ার রাতভর গোলাবর্ষণে অন্তত একজন নিহত ও ১২ জন আহত হয়েছে। ওডেসা অঞ্চলে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন শিগগিরই যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবে। এরই মধ্যে তারা ইসরায়েল থেকে একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে, আরও দুটি আসছে বছরের শেষ নাগাদ।

    চার দিন ধরে রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্নতা নিয়ে মস্কো ও কিয়েভ একে অপরকে দোষারোপ করেছে। যুদ্ধ শুরুর পর থেকে এটি দীর্ঘতম বিদ্যুৎবিচ্ছিন্নতার ঘটনা। ছয়টি রিঅ্যাক্টর বন্ধ থাকলেও শীতলীকরণ ব্যবস্থা সচল রাখতে বিদ্যুৎ অপরিহার্য।

    পশ্চিমা উসকানি পেলে ‘কঠোর জবাব’ দেবে রাশিয়া: ল্যাভরভ
    পূর্ববর্তী খবরপ্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না
    পরবর্তী খবর থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বলবৎ

    আরো সংবাদ পড়ুন

    বাণিজ্যযুদ্ধে বাংলাদেশকে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল

    মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম

    জনগণের বিপদে-আপদে সবসময় আমরা তাদের পাশে থাকবো: স্বরাষ্ট্রমন্ত্রী

    পানি বাড়ছে কাপ্তাই হ্রদে, খুলে দেওয়া হলো বাঁধের ১৬ গেট

    বিশ্বকাপ ফাইনালের আগে ‘একমাত্র ভয়’ কী নিয়ে, জানালেন স্পেন কোচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণবিষয়ক সভা অনুষ্ঠিত

    July 18, 2026

    বাণিজ্যযুদ্ধে বাংলাদেশকে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল

    July 18, 2026

    মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

    July 18, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম

    July 18, 2026

    জনগণের বিপদে-আপদে সবসময় আমরা তাদের পাশে থাকবো: স্বরাষ্ট্রমন্ত্রী

    July 18, 2026

    পানি বাড়ছে কাপ্তাই হ্রদে, খুলে দেওয়া হলো বাঁধের ১৬ গেট

    July 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.