Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 12:55: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পশ্চিম তীর ছাড়তে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি চাপ
    আন্তর্জাতিক

    পশ্চিম তীর ছাড়তে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি চাপ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পশ্চিম তীর ছাড়তে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি চাপ

    আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অধিকৃত পশ্চিম তীর থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করছে ইসরায়েল। গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, কেবল চলতি বছরেই জেনিন, নূর শামস ও তুলকারেম শরণার্থী শিবিরের ৩২ হাজার ফিলিস্তিনিকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। ১৯৬৭ সালের পর পশ্চিম তীরে এত বড় আকারের গণ-উচ্ছেদ আর ঘটেনি। খবর আলজাজিরার।

    এই উচ্ছেদ এমন সময়ে ঘটছে যখন পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা বেড়ে চলেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে এক হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলিদের হাতে নিহত হয়েছেন। একই সঙ্গে অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আরও সহিংস হামলা চালাচ্ছে।

    জাতিসংঘ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের ‘এলাকা সি’-তে বাড়ির অনুমতির না থাকার অজুহাতে বাড়িঘর ভেঙে দেওয়ায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। যদিও ফিলিস্তিনিদের জন্য এসব এলাকায় নির্মাণ অনুমতি পাওয়া প্রায় অসম্ভব।

    ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেছেন, এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ‘অপারেশনাল প্রয়োজনীয়তার’ কারণে, যা শিবিরের অভ্যন্তর থেকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ উপশমের জন্য ‘অপারেশন আয়রন ওয়াল’ নামে পরিচালিত হয়।

    ইসরায়েলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচসহ একাধিক শীর্ষ সরকারি ব্যক্তি প্রকাশ্যেই পশ্চিম তীরকে সংযুক্ত করে ইসরায়েলের অংশ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এইচআরডব্লিউসহ মানবাধিকার গোষ্ঠীগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের অপরাধের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে।

    ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী বি’সেলেমের নির্বাহী পরিচালক ইয়ুলি নোভাক পশ্চিম তীরের পরিস্থিতিকে ‘জাতিগত নির্মূলকরণ’ এর চলমান নীতি হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবন সম্পূর্ণভাবে পরিত্যক্ত এবং গাজা উপত্যকায় ইসরায়েলের যে চরম সহিংসতা দেখা যাচ্ছে, পশ্চিম তীরেও সেই পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

    পশ্চিম তীর ছাড়তে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি চাপ
    পূর্ববর্তী খবরক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যথাযথ সহায়তা করা হবে: প্রধান উপদেষ্টা
    পরবর্তী খবর সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

    আরো সংবাদ পড়ুন

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.