Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 10:38: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০, ভারতের দিকে অভিযোগ
    আন্তর্জাতিক

    পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০, ভারতের দিকে অভিযোগ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 30, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০, ভারতের দিকে অভিযোগ

    পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩২ জন।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোয়েটায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আধাসামরিক বাহিনী-এফসি সদর দফতরের কাছে এক ব্যস্ত সড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ঘটনাটির নিন্দা জানিয়েছেন। এ ঘটনার জন্য ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ গোষ্ঠীকে দায়ী করেছেন তিনি।

    প্রেসিডেন্টের কার্যালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি কোয়েটায় সংঘটিত আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, যা ‘ফিতনা-আল-খারিজ’—ভারতের ইশারায় পরিচালিত পথভ্রষ্ট উগ্রপন্থিরা— ঘটিয়েছে। ‘ফিতনা-আল-খারিজ’ শব্দটি পাকিস্তান সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের বোঝাতে ব্যবহার করা হয়।

    বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট বলেছেন, ফিতনা-আল-খারিজ ও ভারতের স্বার্থে কাজ করা উপাদানগুলো পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতাকে দুর্বল করতে পারবে না। তিনি নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন, যা সন্ত্রাসীদের নীলনকশা ভন্ডুল করে দিয়েছে। প্রেসিডেন্ট আহত এফসি সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং মাতৃভূমি রক্ষায় নিরাপত্তা বাহিনীর সাহস ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন।

    ডন ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার মৃত্যুর সংখ্যা ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। আহতদের সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

    কোয়েটার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) স্পেশাল অপারেশনস মুহাম্মদ বালোচ জানান, মডেল টাউন থেকে হালি রোডের দিকে মোড় নেওয়ার সময় বিস্ফোরকবাহী একটি গাড়ি এফসি সদর দফতরের কাছে বিস্ফোরিত হয়। টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটেজে দেখা গেছে, কীভাবে শক্তিশালী বিস্ফোরণে মুহূর্তেই কেঁপে ওঠে ওই সড়ক।

    বিস্ফোরণের পর বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ প্রাদেশিক রাজধানীর সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করে। স্বাস্থ্য সচিব মুজিবুর রহমান বলেন, কোয়েটা সিভিল হাসপাতাল, বেলুচিস্তান মেডিক্যাল কলেজ (বিএমসি) হাসপাতাল এবং ট্রমা সেন্টারে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সব কনসালট্যান্ট, চিকিৎসক, ফার্মাসিস্ট, স্টাফ নার্স এবং প্যারামেডিক কর্মীদের হাসপাতালে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগটি ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান।

    পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০ ভারতের দিকে অভিযোগ
    পূর্ববর্তী খবরপাসপোর্ট ফেরত পেলেন না মডেল মেঘনা আলম
    পরবর্তী খবর নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ: ইসি

    আরো সংবাদ পড়ুন

    কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৭

    শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৭

    July 3, 2026

    বিরতির পর ৪৬ মিনিটে আবারও সুইজারল্যান্ডের গোল

    July 3, 2026

    দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টি আভাস

    July 3, 2026

    শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

    July 3, 2026

    আলজেরিয়ার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল সুইজারল্যান্ড

    July 3, 2026

    রামোসের শেষ মুহূর্তের জাদুতে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.