Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 28 October 2026, 07:52: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পাকিস্তান-আফগানিস্তানের সংঘাতপূর্ণ সম্পর্ক দ্রুত সমাধান করতে পারব: ট্রাম্প
    আন্তর্জাতিক

    পাকিস্তান-আফগানিস্তানের সংঘাতপূর্ণ সম্পর্ক দ্রুত সমাধান করতে পারব: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পাকিস্তান-আফগানিস্তানের সংঘাতপূর্ণ সম্পর্ক দ্রুত সমাধান করতে পারব: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পাকিস্তান-আফগানিস্তান সংঘাতময় সম্পর্ক ‘দ্রুত সমাধান’ করবেন। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘মহান মানুষ’ বলে প্রশংসা করেছেন তিনি।

    রোববার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প।

    পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কথা উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি উভয় পক্ষকে শান্তিতে পৌঁছাতে সাহায্য করার ব্যাপারে আত্মবিশ্বাসী। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা গড়ে প্রতি মাসে একটি করে এমন সমস্যার সমাধান করছি। মাত্র একটি বাকি আছে। আমি খুব দ্রুত এটি সমাধান করব। আমি তাদের উভয়কেই জানি এবং ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রী মহান ব্যক্তি।’

    ট্রাম্প আরও জানান, তিনি শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার হিসেবে দেখেন। বলেন, ‘যদি আমি সময় নিতে পারি এবং লাখ লাখ জীবন বাঁচাতে পারি তবে এটি সত্যিই একটি দুর্দান্ত জিনিস।’ তিনি যুদ্ধ শুরু করার পরিবর্তে যুদ্ধ শেষ করার দিকে মনোনিবেশ করেছেন বলেও জানান।

    ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর সম্প্রতি সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে উভয় পক্ষের বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এরই ধারাবাহিকতায় ১১ অক্টোবর থেকে বন্ধ রয়েছে দুই দেশের সীমান্ত ক্রসিং।

    ইসলামাবাদের পক্ষ থেকে কাবুলকে তাদের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আক্রমণকারী ‘জঙ্গিদের’ নিয়ন্ত্রণ করার দাবি করার পর সীমান্ত সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানের অভিযোগ এসব হামলা আফগানিস্তানের আশ্রয়স্থল থেকে পরিচালিত হয়। পরবর্তীতে কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। আলোচনা এখনও চলমান রয়েছে।

    সূত্র জানায়, ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনার সময় পাকিস্তান আফগান তালেবানদের কাছে একটি বিস্তৃত সন্ত্রাসবাদ দমন পরিকল্পনা হস্তান্তর করেছে।

    এদিকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার নেতারা এদিন ট্রাম্পের উপস্থিতিতে একটি বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন। দু’দেশের সংঘাত বন্ধে হস্তক্ষেপের ফলে তিনি তাদের থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতও হয়েছেন।

    পাকিস্তান-আফগানিস্তানের সংঘাতপূর্ণ সম্পর্ক দ্রুত সমাধান করতে পারব: ট্রাম্প
    পূর্ববর্তী খবরসাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
    পরবর্তী খবর দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

    আরো সংবাদ পড়ুন

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত

    ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’: ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

    October 28, 2026

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    October 28, 2026

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    October 28, 2026

    বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    October 28, 2026

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.