Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 7 August 2026, 06:58: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পারমাণবিক বাহিনী গড়ার ঘোষণা দিলেন কিম জন উন
    আন্তর্জাতিক

    পারমাণবিক বাহিনী গড়ার ঘোষণা দিলেন কিম জন উন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 25, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    kim

    উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন তার দেশের নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। একই সঙ্গে ১০ হাজার টন ওজনের নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

    বুধবার (২৪ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, নামপো বন্দর নগরীতে ‘চোয়ে হিয়ন’ নামের ৫ হাজার টন শ্রেণির একটি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কিম এসব কথা বলেন।

    কিম বলেন, ‘নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী নির্ভুলভাবে এগিয়ে চলছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ, কারণ এটি আমাদের রাষ্ট্রের পারমাণবিক শক্তিকে বহুমুখী ও কার্যকর অভিযানের জন্য প্রস্তুত রাখতে সক্ষম করবে।’

    উত্তর কোরিয়া এর আগে দাবি করেছিল, ‘চোয়ে হিয়ন’ যুদ্ধজাহাজটি তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত। গত এপ্রিলে কিম নিজেই জাহাজটি থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছিলেন।

    কিম জানান, ‘চোয়ে হিয়ন’-এর পর খুব শিগগিরই ‘কাং কোন’ নামের আরেকটি ডেস্ট্রয়ারকে কার্যক্রমে যুক্ত করা হবে। এরপর পর্যায়ক্রমে ১০ হাজার টন শ্রেণির কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণ ও মোতায়েন করা হবে।

    তিনি আরও বলেন, উত্তর কোরিয়া প্রতি বছর ‘চোয়ে হিয়ন’-এর চেয়ে উন্নত শ্রেণির অন্তত দুটি যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্য নিয়েছে, যার মধ্যে একটি হবে ১০ হাজার টনের ক্রুজার।

    ১০ হাজার টন শ্রেণির যুদ্ধজাহাজের আকার যুক্তরাষ্ট্রের ‘আর্লেই বার্ক’ শ্রেণির ডেস্ট্রয়ার কিংবা দক্ষিণ কোরিয়ার ‘সেজং দ্য গ্রেট’ শ্রেণির যুদ্ধজাহাজের সমপর্যায়ের। এসব জাহাজ সাধারণত ১৫০ থেকে ১৭০ মিটার দীর্ঘ হয় এবং ওজনে কয়েক হাজার গাড়ির সমান।

    বর্তমানে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর ৫ হাজার টনের বেশি ওজনের ১০টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে, যেখানে উত্তর কোরিয়ার রয়েছে মাত্র দুটি।

    পারমাণবিক বাহিনী গড়ার ঘোষণা দিলেন কিম জন উন
    পূর্ববর্তী খবর১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী
    পরবর্তী খবর বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

    আরো সংবাদ পড়ুন

    সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ ‘খুব কঠিন’: ইরানের প্রেসিডেন্ট

    ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

    ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প, দিয়েছেন সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও

    হরমুজ প্রণালীতে জাহাজের রুট নিয়ে একমত ইরান ও ওমান

    জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

    জাকারবার্গকে ৩ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ভারত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    August 6, 2026

    একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৭১

    August 6, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

    August 6, 2026

    সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ ‘খুব কঠিন’: ইরানের প্রেসিডেন্ট

    August 6, 2026

    ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্রধানমন্ত্রীর

    August 6, 2026

    ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

    August 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.